পাকিস্তান
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর খাইবার পাখতুনখোয়ার লাকি মারওয়াত থেকে ইসলামাবাদের উদ্দেশে ‘লং মার্চ’ শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাকে কারামুক্ত করতেই এই কর্মসূচি পালন করছে দলটি। খবর জিও নিউজের।
লাকি মারওয়াতের গান্ডি চক থেকে যাত্রা শুরু করেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্যারাভান খায়রাবাদে পৌঁছালে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন।
পিটিআই এবং সরকার ও পিপিপির এক প্রতিনিধি দলের মধ্যে তিন দফা আলোচনা অনুষ্ঠিত হলেও রোববার (৪ অক্টোবর) সকালে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, ‘আলোচনা ব্যর্থ হয়েছে’। এর জন্য সোহেল আফ্রিদিকেই দায়ী করেন তিনি।
এদিকে পিটিআই সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা দাবি করেছেন, রাতভর চলা আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ হলো কেন্দ্রীয় সরকারের একটি শর্ত। সরকার চায়, খাইবার পাখতুনখোয়ায় তারা একতরফাভাবে যেসব সন্ত্রাসবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে, তার দায়ভার প্রাদেশিক সরকারকেই নিতে হবে।
লং মার্চের আগে বান্নু, লাকি মারওয়াত, দেরা ইসমাইল খান এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে দলের নেতাকর্মীরা লাকি মারওয়াত এলাকায় জড়ো হন। নিরাপত্তার স্বার্থে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। লং মার্চের নেতৃত্ব দিতে পেশোয়ার থেকে লাকি মারওয়াত পৌঁছান আফ্রিদি। তার সঙ্গে জুনায়েদ আকবরসহ পিটিআইয়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রোববার রাতে ক্যারাভানটি কারাকের কাছে অবস্থান করবে। সোমবার (৫ অক্টোবর) কারাক থেকে নেতাকর্মীরা এতে যোগ দেবেন। এরপর ক্যারাভানটি কোহাত, পেশোয়ার ও চারসাদ্দার দিকে এগিয়ে যাবে।
সরকার সাফ জানিয়ে দিয়েছে, পিটিআইকে কোনোভাবেই সহিংসতা ছড়াতে দেয়া হবে না। তাদের অভিযোগ, দলটিকে যখনই ইসলামাবাদে প্রবেশ করতে দেয়া হয়েছে, তখনই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অমান্য করলে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেককে আইনি প্রক্রিয়া ও বিচারের মুখোমুখি হতে হবে। রাজধানীতে ঢুকে কাউকে তাণ্ডব চালাতে দেয়া হবে না।
ইমরান খানের মুক্তি এবং ‘আইন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব’ প্রতিষ্ঠার দাবিতে এই লংমার্চের ডাক দিয়েছে পিটিআই।
প্রসঙ্গত, বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হওয়া ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশের জহরত আদিব চৌধুরী
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলপিজি ও অটোগ্যাসের দাম কেন বাড়ল, কারণ জানাল বিইআরসি
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে চীনা নারী গ্রেপ্তার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১৪
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি না করার অঙ্গীকার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামাত আমির -রাশেদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, সঙ্গে ওয়াকিটকি-হ্যান্ডকাফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উত্তরাঞ্চলের রাস্তা যেন মরণফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)