মুন্সিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ছাত্রদল কর্মীসহ ৩ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে।
গত রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এছাড়া বিশৃংখলায় জড়িত সন্দেহ ৯ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, রোববার দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগের মাদমুদুল হাসান তারিফ ও শাহবাজ আশিকের কয়েকজন কর্মীরা পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে ছাত্রলীগের কর্মীদের সমর্থন জানিয়ে কিছু বহিরাগত লোকজন ক্যাম্পাসে উপস্থিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের ৪ কর্মী, ছাত্রলীগের ২ জনসহ শিক্ষার্থীরা আহত হয়। পরে, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
আহত ছাত্রদল কর্মী ও শিক্ষার্থী আল আমিন জানান, ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করলে সবাই তার বিরোধিতা করে। ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের ফোন দিয়ে আমাদের ওপর ব্যাপক মারধর করে। আমাকে সুইচ গিয়ার দিয়ে আহত করা হয়েছে। বাকি ছাত্র ও ছাত্রদলকর্মীদেরও আহত করা হয়েছে।
আহত এক ছাত্রলীগ কর্মী দুর্জয় জানান, আমি আগে ছাত্রলীগ করতাম, ক্যাম্পাসে পরীক্ষার জন্য উপস্থিত হলে। আমাদের আটকে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা আমার ওপর হামলা চালায়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।