মুনাফা ছাড়া নিত্যপণ্য বিক্রি করছেন সুনামগঞ্জের একদল তরুণ
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ আশির, ১৩৯১ শামসী সন , ১৯ মার্চ, ২০২৪ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খেতে হয় সাধারণ মানুষদের। এসব মানুষের কথা চিন্তা করে কোনো মুনাফা ছাড়াই কেনা দামে, কোনো কোনো ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রির একটি দোকান দিয়েছেন একদল তরুণ। স্বেচ্ছাশ্রমে দোকানে কাজ করা এই তরুণদের অনেকেই শিক্ষার্থী। তাদের সংগঠনের নাম ‘মনুষ্যত্ব ফাউন্ডেশন’।
সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রস্থল আলফাজ স্কয়ার এলাকায় প্রথম রমজান থেকে চালু হয়েছে এই দোকান। দিন দিন দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। তরুণদের ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।
উদ্যোক্তারা বলছেন, মানুষের পাশে দাঁড়াতে এবং ব্যবসায়ীদের উদ্দেশে একটি বার্তা দিতে তাদের এই উদ্যোগ। বার্তাটি হলো-এই একটি মাস ব্যবসায়ীরা সাধারণ মানুষের স্বার্থে কম লাভে পণ্য বিক্রি করতে পারেন এবং ইচ্ছা করলেই সেটি সম্ভব।
দোকানের পুরো কার্যক্রমের বিষয়টি সমন্বয় করেন মিনহাজুর রহমান নামের এক তরুণ। তিনি বলেন, রোববার সুনামগঞ্জের খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭০ টাকা কেজি। কিন্তু তারা বিক্রি করছেন ৫০ টাকা কেজি। এই পেঁয়াজ তারা প্রতি কেজি কিনেছেন ৬৬ টাকা ৭০ পয়সা। আমদানি করা পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি যেখানে ৯৫ টাকা বিক্রি হচ্ছে, সেখানে তারা বিক্রি করছেন ৮৫ টাকা। এই পেঁয়াজ তারা কিনেছেন ৮৪ টাকা ৭৫ পয়সা কেজি। একজন ক্রেতাকে দুই কেজির বেশি দিচ্ছেন না তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)