অনলাইন জুয়ায় কোটিপতি ওরা
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ আশির, ১৩৯১ শামসী সন , ১৯ মার্চ, ২০২৪ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
অনলাইন জুয়ায় নেশাগ্রস্ত হয়ে অনেকেই সর্বসান্ত হয়েছে। আবার কেউ কেউ হয়েছে কোটি টাকার মালিক। কিশোর বয়সেই অনেকে হয়েছে বিত্ত-বৈভবের মালিক। সম্প্রতি সাকিব আল হাসানের বোনের নাম আসায় ফের আলোচনায় এসেছে অনলাইন জুয়ার বিষয়টি। অনেকেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এই পথ ছেড়ে দিয়েছে। অনেকে এখনো ভেতরে ভেতরে চালিয়ে যাচ্ছে। কেউ কেউ গ্রেফতারও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। জামিনে ছাড়া পেয়ে আবারও নেমেছে এই পথে। দেশের গ-ি পেরিয়ে কেউ কেউ নেটওয়ার্ক ছড়িয়েছে বিদেশেও। আবার বিদেশে বসে পরিচালনা করছে দেশের অনলাইন জুয়ার সাইটগুলো।
বছর দুয়েক আগেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের একটি সেলুনে কাজ করতো সাগর বৈদ্য। এখন একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বনে গেছে। গড়ে তুলেছে বণিক সমিতি। এলাকায় প্রভাবশালী হয়ে উঠেছে। বসবাস করে বিলাসবহুল বাড়িতে। সাগরের এই আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার নেপথ্যে কাজ করেছে তার অনলাইন জুয়ার নেটওয়ার্ক। এই কারণে ২০২১ সালের ১৪ এপ্রিল পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে, তবুও থামেনি তার জুয়ার প্ল্যাটফরম। সেলুন থেকেই শুরু করে অনলাইনে জুয়া খেলা। কয়েক দিন যেতে না যেতেই হয়ে ওঠে কোটিপতি। অর্থ-সম্পত্তি বেড়ে যাওয়ায় বাড়তে থাকে সাগরের ব্যবসাও।
শ্রীমঙ্গলের নতুন বাজারে ফার্ম ফ্রেশ মিট জোন, সাঘরদীঘি রোডে সুমনা পোলট্রি হাউজ নামে খাদ্য বিক্রির প্রতিষ্ঠান শুরু করে। এছাড়া সে গড়ে তুলেছেনআশার আলো শ্রমজীবী সমবায় সমিতি নামে একটি সমিতি, যার মাধ্যমে শুরু হয় তার দাদন ব্যবসা। সেটি এখন একটি শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হয়েছে।
কোনো আয় রোজগার ছিল না তাদের। বেকার হিসেবে এলাকায় ঘুরে বেড়াতো। হঠাৎ দেড় বছরের মধ্যে তারা হয়ে যায় কোটিপতি। কেনে ২ কোটি টাকার জমি ও প্রাইভেট কার। তরিকুল ইসলাম বাবু (২৮) ও রানা হামিদের (২৬) নামে দুই যুবকের জীবনের চিত্র পালটে যায় অনলাইন জুয়ায়।
সাইফুল ইসলাম অভি, বয়স মাত্র ২৮ বছর। এর মধ্যেই জীবনে পরিবর্তন এসেছে তার। সব কল্পনাকেও হার মানিয়েছে। একেবারে মোবাইল মেকানিক থেকে এখন কোটি-কোটি টাকার মালিক সে। শুধু বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিকই হয়নি, সরকারি দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের পদ-পদবিও বাগিয়ে নিয়েছে। ক্ষমতা ও টাকার জোরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকায় গড়ে তুলেছে বিশাল বাহিনী। স্থানীয় বাজারের আল মদিনা টেলিকমে মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে শুরু হয় তার কর্মজীবন। দেড় বছর আগে কোনো মাধ্যমে সে অনলাইনে বাজি ধরে জুয়া খেলার সন্ধান পায়। এভাবেই হঠাত্ করে মাত্র দেড় বছরের মধ্যে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে সাইফুল ইসলাম অভি। তার নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে রয়েছ সঞ্চয়পত্র। মাত্র বেশ কিছুদিন আগেও হবিগঞ্জ শহরে প্রায় ৫০ লাখ টাকার জমি কিনেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












