মুনাফাখোরদের যাবজ্জীবন কারাদণ্ডে সিপিডি’র সুপারিশ
নিজস্ব প্রতিবেদক:
কারসাজি করে শতকোটি টাকা কামানো মুনাফাখোরদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদ- দেয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা-সিপিডি। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে প্রস্তাব দিতে গিয়ে তারা বলেছে, মূল্যস্ফীতি ও ডলার সংকটসহ অর্থনীতিতে চলমান সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সরকারের সাফল্য নিয়ে সংশয়ে তারা।
সিপিডি মনে করে, মন্ত্রণালয়গুলোর ধীর গতি ও বৈচিত্র্যহীন গতানুগতিক উদ্যোগ নাগরিকদের মনেও এই সংশয় তৈরি করছে।
বাংলাদেশের মূল্যস্ফীতি শুধু আমদানিজনিত উচ্চমূল্যের কারণে নয়। তাই শুল্ক কমিয়ে জিনিসপত্রের দাম কমানো সম্ভব নয় বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আসছে বাজেটে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করা মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে তারা।
বাজেটের কাঠামোগত দুর্বলতার কারণে ঋণ নির্ভরতা রিজার্ভ ও রাজস্ব আয়ের ওপর প্রভাব ফেলছে বলেও মনে করছে সিপিডি।
মাসের পর মাস দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নাভিশ্বাস উঠেছে দেশের বেশিরভাগ মানুষের। কার্যকর উদ্যোগ না থাকায় চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, সরকারি হিসাবেই গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি।
এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই আগামী বাজেটের লক্ষ্য হওয়া উচিত বলে সুপারিশ গবেষণা সংস্থা সিপিডির।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।