মুদ্রাপাচার নিয়ে সরকার নীরব, আইএমএফও কিছু বলে না -ড. ফরাসউদ্দিন
দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় সঙ্কট মুদ্রাপাচার। তবে পাচার বিষয়ে সরকার নীরব। আবার কেন জানি আইএমএফও এ নিয়ে কিছু বলে না। বছরে ৭০০ কোটি ডলার চলে যাচ্ছে। এর বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত। ঋণখেলাপি, করখেলাপি, অর্থপাচারকারী সবই একই সূত্রে গাথা। আমাদের এখানে যত বড় খেলাপি তত বড় সুবিধা দেওয়া হয়। এখানে ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য জেলে পাঠানো হয়। আর ১০ হাজার কোটি টাকার ঋণখেলাপিকে সবাই স্যালুট দেয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, বারবার ঋণ পুনঃতপশিলের কারণে টাকা ছাপিয়ে বাজারে দিতে হচ্ছে। এতে করে মূল্যস্ফীতি কমছে না। এটা না করে শক্ত হাতে খেলাপি ঋণ আদায় করলে অর্থপ্রবাহ বেড়ে সমস্যার সমাধান হতো। জোর করে ব্যাংক একীভূতকরণ, অর্থপাচার, কারেন্সি সোয়াপসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। তিনি গভর্নর থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম রোধে সাংবাদিকদের সহায়তা নেওয়ার বিষয়টি উঠে আসে আলোচনায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।