মুখরোচক ইফতার আইটেমে জমজমাট কলকাতার জাকারিয়া স্ট্রিট
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ আশির, ১৩৯২ শামসী সন , ১৭ মার্চ, ২০২৫ খ্রি:, ৩০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পবিত্র রমযান শরীফকে কেন্দ্র করে ভিড় বাড়ছে কলকাতার নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট এলাকায়। কারণ এখানে নানা ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। যা আকৃষ্ট করছে ক্রেতাদের।
হালিম, বিরিয়ানি, নেহারি, লাচ্ছি থেকে শুরু করে ফালুদা, মাছের বিভিন্ন ধরনের খাবার, মুরগি, মাটন, বিফ হালিম, নল্লি নেহারি, রেশমি কাবাব, মাটন হালিম, ফিরনি, ঠান্ডা রুহ আবজাহ ছাড়াও বিভিন্ন খাবারের কেন্দ্রস্থল হয়ে উঠেছে মধ্য কলকাতার এই অঞ্চলটি।
বিভিন্ন ননভেজ কাউন্টার ছাড়াও রকমারি ফলের দোকান দেখা মেলে এখানে। ফল কেটে সাজিয়ে রেখে বিক্রি করা হয়। খেজুর, পিঁয়াজু, আমসত্ত্ব সব কিছুই পাওয়া যায়। রোযার মাসের এই দিনগুলো নাখোদা মসজিদকে ঘিরে জাকারিয়া স্ট্রিটে রীতিমতো উৎসবের আমেজ থাকে।
ইফতারের সময় এখানে পা রাখার অবস্থা থাকে না। জাকারিয়া স্ট্রিটের ঢোকা মাত্র বিভিন্ন বিক্রেতাদের হাঁক-ডাক শোনা যায়। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে থাকা দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়ে।
জাকারিয়া স্ট্রিটের হালিম বিক্রেতা মুহম্মদ উসমান আলী বলেন, রোযার মাসে আমাদের রেস্তোরাঁয় হালিম ছাড়াও বিভিন্ন ধরনের ননভেজ খাবার পাওয়া যায়। এই মাসে রাত-দিন রেস্তোরাঁ খোলা থাকে। সব মানুষই আমাদের রেস্তোরাঁয় খাবারের স্বাদ নিতে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)