ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানে রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনকলে সউদী যুবরাজ এবং প্রধানমন্ত্রী বিন সালমান ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ সহজতর করা এবং সব প্রচেষ্টাকে সমর্থনের জন্য সউদী আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
গত বৃহস্পতিবার ফোনে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং এটি বৃদ্ধির উপায়, পাশাপাশি ইউক্রেন সংঘাত সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। পুতিন রাজতন্ত্রের গঠনমূলক ভূমিকা এবং মধ্যস্থতা প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। ক্রাউন প্রিন্স বিন সালমানের সদয় নির্দেশনায় গত মঙ্গলবার জেদ্দায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পর এ ফোনালাপটি অনুষ্ঠিত হয়।
আলোচনার পরে জারি করা একটি যৌথ বিবৃতি অনুসারে, জেদ্দা বৈঠকে ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সমর্থন করে, অন্যদিকে ওয়াশিংটন কিয়েভের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে সম্মত হয়।
মার্কিন পররাষ্ট্র দফতর জেদ্দা আলোচনাকে ইউক্রেনে শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং প্রকাশ করেছে যে, রাশিয়া যদি তা মেনে চলে তবে ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সূত্র: সউদী গেজেট।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।