‘মুক্তিযোদ্ধার গলা চেপে ধরার দৃশ্য স্বাধীন দেশে দেখতে হবে?’
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, একজন বয়স্ক মুক্তিযোদ্ধার গলা চেপে ধরেছে একটা ইয়াং ছেলে; স্বাধীন দেশে এই দৃশ্য আমাদের দেখতে হবে? ওরা জুলাই যোদ্ধা? ওরা জুলাই আন্দোলনকারী? তিনি বলেন, এর পরেও যদি সরকার ব্যবস্থা না নেয়, তাহলে এই সরকারের ব্যাপারে আমাদের হতাশা বাড়বে। সম্প্রতি তিনি একথা বলেন।
মাসুদ কামাল বলেন, ঘটনার পর সেখানে পুলিশ এসে মব সৃষ্টিকারীদের নয়, যারা মবের শিকার তাদের আটক করে থানায় নিয়ে গেছে। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তার সর্বশেষ খবর আমার কাছে আসেনি। কিন্তু এই লোকগুলোর অপরাধ কী? বলা হচ্ছে এখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে আওয়ামী লীগের কে ছিল তা বুঝতে পারলাম না।
তিনি আরো বলেন, আমরা আওয়ামী লীগ আমলে এমন দৃশ্য দেখেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।