‘মব দিয়ে কাউকে ভয় দেখানো রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি’
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান সম্প্রতি মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতিতে উগ্র মৌলবাদের নতুন করে মাথাচাড়া দেওয়ার আভাস দেখা যাচ্ছে। এই সম্ভাবনা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন প্রধান বিরোধী দল বিএনপি।
সম্প্রতি এক বার্তায় জিল্লুর রহমান এসব কথা বলেন।
একটি নির্দিষ্ট দলের প্রতীকে ভোট দিলেই ‘বেহেশত নিশ্চিত’, আর না দিলে ‘ঈমান নষ্ট’- এমন বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। ভয়ঙ্কর বিষয় হলো, কোটি কোটি টাকা ব্যয় করে এইসব কনটেন্ট দরিদ্র ও সহজলভ্য জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রিকশাচালক, হকার, শ্রমিকদের ফোন স্ক্রল করলেই এমন ভিডিও চোখে পড়ছে। এভাবে সমাজে বিভক্তি ও উগ্রতার পরিবেশ তৈরি হচ্ছে।
তিনি আরো জানান, এ ছাড়াও মব রাজনীতির পুনরুত্থানেও উদ্বেগ বাড়ছে।
বিএনপি নেতা ফজলুর রহমানের সম্প্রতি এক বক্তব্যের পর তার বাড়ির সামনে মব তৈরি হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) একে মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে। বিএনপি প্রকাশ্যে মৌলবাদবিরোধী অবস্থান নিলেও, দলের ভেতরেই মবের চাপ ও প্রতিক্রিয়ার নমুনা দেখা যাচ্ছে। ফজলুর রহমানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে- এটি দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নাকি বাইরের চাপের ফল?
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।