মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল আ.লীগ -মঈন খান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ| তারা সে সময় পালিয়ে গিয়েছিল| জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন|
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তিনি এ কথা বলেন|
ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে মুখিয়ে আছে জানিয়ে ড. মঈন বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে| এতে, জনগণের ভোট দেয়ার প্রত্যাশা পূরণ হবে|
তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে| তাদের পছন্দমত ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন|
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।