মিয়ানমারে ফিরতে ৫ শর্ত জুড়ে দিচ্ছে রোহিঙ্গারা
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আশ্রয়ের আট বছর পর মিয়ানমারে ফিরতে নতুন করে নানা শর্ত যুক্ত করছে রোহিঙ্গারা। রাখাইনে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিকত্ব ফিরিয়ে দেয়াসহ অন্তত পাঁচটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এসব শর্ত পূরণ করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে।
গত আট বছরে বহুবার প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। এমনকি তাদের ফেরত নিতে মিয়ানমারের পক্ষ থেকেও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এর মধ্যেই রোহিঙ্গারা দেশে ফিরতে নতুন শর্ত আরোপ করছে।
তাদের শর্ত ও চাহিদার মধ্যে রয়েছে- রাখাইনে শান্তি-শৃঙ্খলা স্থাপন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, গণহত্যা ও নির্যাতনের বিচার, নিজেদের ভিটেমাটি ও সম্পদ ফেরত এবং ভবিষ্যতে আর নিপীড়ন না হওয়ার নিশ্চয়তা। এসব পূরণ না হলে তারা ফিরতে রাজি নয়।
তবে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, মূলত মিয়ানমারে না ফিরতেই রোহিঙ্গারা নানা অজুহাতে এসব শর্ত দিচ্ছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) বলছে, রোহিঙ্গাদের নিরাপদে এবং টেকসই প্রত্যাবাসনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর মনে করেন, রোহিঙ্গাদের দেওয়া নতুন এসব চাহিদা পূরণ করে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)