মিয়ানমারের ২৫ গ্রামের বাসিন্দা বাস্তুচ্যুত : ফের হামলা, আশঙ্কা সীমান্তবাসীর
কক্সবাজারের রাখাইনে একের পর এক এলাকা ও সেনা চৌকির নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা বাহিনী বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যেসব এলাকা বিদ্রোহীদের হাত থেকে পুণঃদখল নিতে পেরেছে সেসব এলাকায় তা-ব চালাচ্ছে তারা।
মিয়ানমারের অংশ থেকে প্রায় ধোয়ার কু-লী দেখা যায়। আর রাতের দিকে গোলাগুলির আওয়াজ পাওয়া যায় বলে জানায় সীমান্ত এলাকার বাসিন্দারা। মিয়ানমারের নৌকা ও বাংলাদেশের নৌকার মাধ্যমে নাফ নদ পেরিয়ে এপারে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
টেকনাফ থেকে শুরু করে সেন্টমার্টিন পর্যন্ত সীমায় কড়া নজরদারি বাড়িয়েছে কোস্ট গার্ড। বাংলাদেশ সীমান্তের উত্তর অংশ থেকে আরাকান আর্মি আস্তে আস্তে দক্ষিণের মংডু, বুচিডং এবং রচিডংয়ের দিকে এগুচ্ছে। এ রকম সংবাদ আমরা পাচ্ছি। সকাল থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। আগামী পাঁচ দিনের মধ্যে মিয়ানমারের জান্তা বাহিনী বড় ধরনের একটি হামলা করতে পারে এমন খবর রোহিঙ্গা ক্যাম্পে আসছে মংডু থেকে তাদের আতœীয়-স্বজনের মাধ্যমে। এজন্য রোহিঙ্গাদের পাশাপাশি সীমান্তবাসীও আতঙ্কের মধ্যে রয়েছেন।
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। এখন বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ নেই। তবুও সীমান্তের লোকজন শঙ্কায় রয়েছে। এখনো বন্ধ আছে টেকনাফের নাফ নদ-সংলগ্ন চিংড়ি ঘেরের শ্রমিকদের আনাগোনা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।