মিলাদ শরীফ পড়ে মাঠে নামছে ওসমান হাদি
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গতকাল জুমুয়াবার (১৯ সেপ্টেম্বর) থেকে আসন্ন নির্বাচনের প্রচারণা শুরু করবেন বলেও জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অনলাইন পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ওসমান হাদি।
পোস্টে এই ছাত্রনেতা বলেন, জুমুয়াবার বিকাল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে শুরু করব আমরা। তবারকে থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনাদের সবাইকে দাওয়াত। আগামী সপ্তাহ শুধু আপনাদের পরামর্শ নোট করতে থাকব।
এই পোস্টে প্রচারণা কার্ড যুক্ত করেন হাদি। তাতে লেখা আছে, আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শরিফ ওসমান হাদি আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।