মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা
দেশের নদ-নদীগুলোতে ইলিশের খুব একটা দেখা নেই। দীর্ঘ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা চলাকালে ধারদেনা করে সংসার চালিয়েছেন অধিকাংশ জেলে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর নদীতে জাল ফেলা হলেও কাঙ্খিত পরিমাণ ইলিশ মিলছে না। এ অবস্থায় মহাজন ও এনজিওর ঋণের চাপে বিপাকে পড়েছেন জেলেরা।
শরীয়তপুর নড়িয়ার জেলে জাহাঙ্গীর বেপারী বলেন, ‘পেটই চলছে না আমাদের, মহাজনের কিস্তি দেব কীভাবে?
গত রোববার (০৭ মে) জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নড়িয়া উপজেলার মাছ ধরার বিভিন্ন পয়েন্টে মিলছে না কাঙ্খিত ইলিশ। মৎস্য বিভাগ বলছে, বর্ষার পানি এলে মাছ পাওয়া যাবে পদ্মায়।
শফি কাজীর মোড়ের জেলে আমির হামজা। ছোটবেলা থেকে নদীতে বাবার সঙ্গে মাছ ধরেছেন। নিষেধাজ্ঞার সময় সরকারি কোনো সহযোগিতা পাননি তিনি। ঋণ করেছেন পেটের দায়ে। এখন নদীতে মাছ নেই।
তিনি বলেন, ঘরে চাল নেই। স্ত্রী অসুস্থ। মাছ পাইনি, চাল কিনব কীভাবে, সেই চিন্তায় আছি।
সুরেশ্বর ঘাটের জেলে বাবুল ভূঁইয়া বলেন, গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে মাছ পেয়েছি, তা ৭০০ টাকায় বিক্রি করছি। আমরা নৌকায় ৫ জন মানুষ। খরচের টাকাই এখনো উঠেনি।
আরেক জেলে নজির বেপারী বলেন, সরকারি বরাদ্দের চাল এখনও পাইনি। ঋণ করে চলেছি এতদিন। নদীতে মাছ নেই। খালি হাতে ফিরেছি নৌকা নিয়ে। তেলের টাকা দেব কীভাবে সেই চিন্তা করছি।
নড়িয়া উপজেলার মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা বলেন, পদ্মার বিভিন্ন অংশে চর পড়ে গেছে। গভীরতাও কমেছে। এ কারণে মাছ এখন কম পাওয়া যাচ্ছে। বর্ষার পানি এলে পানির গভীরতা বাড়লে মাছও বৃদ্ধি পাবে। তখন জেলেরা কাঙ্খিত মাছ পাবেন।
পটুয়াখালীর পায়রা নদীতেও মিলচে না মাছ। তবে এক জেলের জালে ধরা পড়ল দুই কেজি ২শ’ গ্রাম ওজনের একটি ইলিশ। গত রোববার (৭ মে) ধরা পড়ার পর ইলিশটি আড়তে পাঁচ হাজার টাকায় ইলিশটি বিক্রি করা হয়।
পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান বলেন, এখন জেলেদের জালে ইলিশ কিছুটা কম ধরা পড়ছে। তবে বৃষ্টিপাত শুরু হলে জেলেদের জালে মাছ ধরা পড়বে। তবে পায়রা নদীতে এ বছর এই প্রথম দুই কেজি ওজনের বেশি বড় ইলিশ ধরা পড়ার খবর পেলাম।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।