প্রাচীন মসজিদের অজানা ইতিহাস:
মিরপুর মাজার ও তাঁতিবাজার জামে মসজিদ
, ২২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
১. মিরপুর মাজার মসজিদ:
সুলতানি আমলে ঢাকায় আরও একটি মসজিদের অবস্থান দেখা যায়। এটি হলো মিরপুর মাজার মসজিদ। এটি ৮৮৫ হিজরী মোতাবেক ১৪৮০ খ্রিস্টাব্দে ঢাকায় নির্মিত হয়। তখন দিল্লির সুলতান ছিলেন ইউসুফ শাহ। পরবর্তী সময়ে নবাব আহসান উল্লাহ মিরপুর শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি মাজার সংলগ্ন মসজিদ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। ধোলাইখাল এলাকায় ১৫৫৭ খ্রিস্টাব্দে এইচ কে দাস রোডে মসজিদ নির্মিত হয়। মসজিদটি নির্মাণ করেন মমতাজ বিবি। মসজিদটি ১২০০ বর্গফুট আয়তনের। এটি একটি পাকা মসজিদ। মমতাজ বিবি নির্মিত মসজিদটি সুলতানি অথবা কররানি/আফগান শাসনামলে নির্মিত। সুলতানি আমলে ঢাকায় আর কোনো মসজিদ নির্মিত হয়েছিলো কিনা জানা যায়নি।
২. তাঁতিবাজার জামে মসজিদ:
ঢাকার তাঁতিবাজার মসজিদটি মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত এবং এটি নির্মিত হয় ১৬০৮ খ্রিস্টাব্দে। মসজিদটি তাঁতিবাজার মসজিদ হিসেবে পরিচিত। নির্মাতার নাম জানা যায়নি। রাজধানী ঢাকার প্রতিষ্ঠাতা সুবাদার ইসলাম খান চিশতী। তিনি ৫০ হাজার জনবল নিয়ে ঢাকায় আসেন। তিনি এসেই মুসলমানদের ইবাদতের জন্য একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমান আওলাদ হোসেন লেনে ইসলাম খান নির্মিত মসজিদটির অবস্থান। ইসলাম খান চিশতী ১৬১০-১৬১৩ সালে তিন গম্বুজবিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করেন। আদি মসজিদটি ছোট ছিলো। বহুবার সংস্কারের পর মসজিদটির আয়তন তিন হাজার বর্গফুটে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












