মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। দুদক উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ গত বুধবার এ দুটি মামলা দায়ের করেন।
প্রথম মামলার এজাহারের তথ্য অনুযায়ী, পুতুল ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জমা দেওয়া সিভিতে নিজের তৎকালীন কর্মস্থল হিসেবে বিএসএমএমইউর অনারারি স্পেশালিস্ট উল্লেখ করেন।
তিনি ওই দায়িত্বে নিয়োজিত ছিলেন কি না, তা যাচাই করতে বিএসএমএমইউ উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়। চিঠির জবাবে বলা হয়, পুতুলের অনারারি স্পেশালিস্ট বা এক্সপার্ট হিসেবে শিক্ষকতা বা শিক্ষা মানুয়েল তৈরি অথবা রিভিউ সম্পর্কিত কোনো তথ্য নেই।
অর্থাৎ সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের জন্য সিভিতে জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা ও ভুয়া যোগ্যতা উল্লেখ করে আবেদন ও নিয়োগ পাওয়ার বিষয়টি অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করেছে দুদক।
দ্বিতীয় মামলার এজাহার অনুযায়ী, সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ব্যাংকগুলোকে তাদের সিএসআর ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে পুতুলের প্রতিষ্ঠান (চেয়ারপারসন) সূচনা ফাউন্ডেশনে টাকা দেওয়ার জন্য চাপ দেন এবং ২০টি ব্যাংক থেকে মোট ৩৩ কোটি ৫ লাখ টাকা দিতে বাধ্য করে।
এজাহার থেকে আরও জানা যায়, দুদকের প্রধান কার্যালয় থেকে গত ২৯ জানুয়ারি সূচনা ফাউন্ডেশনে অভিযান চালানো হয়। অভিযানে সূচনা ফাউন্ডেশনের অফিসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
দুদক বলছে, যেহেতু প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তাই ওই অর্থ উত্তোলন করে বা বিভিন্ন ভুয়া রেকর্ড তৈরি করে আত্মসাৎ করা হয়েছে বলে মনে হচ্ছে এবং এটি মামলার তদন্তের সময় খতিয়ে দেখা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)