মিত্রদের ৪০ আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দরকষাকষি
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি ২৩৭ টি আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে। বাকি ৬৩ টি আসনে প্রার্থী চূড়ান্তের কাজ চলছে। বাকি আসনের কয়েকটিকে দলের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে। বাকি আসনগুলো নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ৪০ টি আসনে মিত্রদের ছাড় দিতে পারে বিএনপি। আসন নিয়ে বিএনপির সঙ্গে শরিকদের চূড়ান্ত পর্বের দরকষাকষি চলছে।
বিএনপি নির্বাচনের সঙ্গী হিসেব চায় যুগপৎ আন্দোলনের সঙ্গীদের। পাশাপাশি তরুণদের নিয়ে গড়ে উঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে দলটি। আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। চলছে দরকষাকষিও। তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টি ছাড় দেবে সেদিকেই এখন সবার চোখ। এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হাল ছাড়ছেন না। তাদের দাবি সঠিক মূল্যায়ন হলেই মনোনয়ন তালিকায় ঠাঁই পাবেন। শেষ মুহূর্তে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন তারা।
অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের (বিএনপির) সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী, সে আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন, তখন আমরা চূড়ান্ত করব। ’
বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনি জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, আলোচনা হচ্ছে। কিন্তু কোন আসন বা কতটি আসন তারা চান সেসব নিয়ে কোনো আলোচনা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)