মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন খণ্ডন করেছে প্রেস উইং
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের অনলাইন অ্যাকাউন্ট সিএ প্রেস উইং ফ্যাক্টস- এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু ভারতীয় গণমাধ্যম তাদের বিভ্রান্তিকর তথ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। আবারও তারা অন্তর্র্বতী সরকার সম্পর্কে এমন জঘন্য দাবি করছে, বাস্তবতার সাথে যার কোনও সম্পর্ক নেই।’
ভারতীয় গণমাধ্যমে এবার দাবি করা হচ্ছে যে, দরিদ্রদের জন্য যোদ্ধা হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূস সেন্সরশিপের এক ভয়াবহ অভিযান শুরু করেছেন।
বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে কোনও সূত্র উদ্ধৃত করা হয়নি এবং কোনও বিবরণ অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রধান উপদেষ্টা ইউনূসকে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা বর্তমান গণমাধ্যমের ওপর সেন্সরশিপের কোনও প্রক্রিয়া শুরু করেনি এবং এ ধরনের কোনো ইচ্ছাও তাদের নেই।
বিবৃতি অনুসারে, মন্ত্রণালয় অধ্যাপক ইউনূসকে আরও জানিয়েছে যে, তারা হাসিনার শাসনামলের কিছু বিতর্কিত কনটেন্ট তাদের আর্কাইভ থেকে সরিয়ে দিয়েছে এবং সহিংসতা উসকে দিতে পারে এমন মিডিয়া কনটেন্ট অপসারণের জন্য তারা যথাযথ ও আইনি দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)