মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে আবেদন শুরু ১৯ জানুয়ারি
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার শ্রমবাজারে জনবল সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ২০২৫-২৬ সালের জন্য ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা আবেদন ও নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এই বিশেষ আবেদন প্রক্রিয়া।
গত জুমুয়াবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের নথিপত্র গ্রহণ ও যাচাইকরণের বিশেষ সময়সীমা ১৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
শৃঙ্খলা বজায় রাখতে এবার একটি বিশেষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। নিয়োগকর্তারা ১৬ জানুয়ারি ২০২৬ থেকেই নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে তাদের সাক্ষাতের সময় বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
সুনির্দিষ্ট কিছু খাতে শর্তসাপেক্ষে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়
সেবা খাত: পাইকারি ও খুচরা ব্যবসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, অনুমোদিত মেটাল ও স্ক্র্যাপ সামগ্রী ব্যবসা, রেস্টুরেন্ট, লন্ড্রি এবং কার্গো হ্যান্ডলিং।
উৎপাদন (ম্যানুফ্যাকচারিং): বিদ্যমান কারখানার কর্মী প্রতিস্থাপন এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প।
নির্মাণ: শুধুমাত্র সরকারি বা জাতীয় গুরুত্বসম্পন্ন প্রকল্পের জন্য।
কৃষি ও বাগান: মৎস্য চাষ, গবাদি পশু পালন, শস্য চাষ এবং সব ধরনের প্ল্যান্টেশন।
খনি: খনিজ ও পাথর উত্তোলন খাত।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।