মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরিফুল এম খানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি গত ২০ আগস্ট নতুন পদ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
গত জুনে মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য ট্রাম্পের মনোনীত কর্মকর্তাদের মধ্যে একজন শরিফুল খান।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছে ট্রাম্প।
মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান পেন্টাগনে গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই ভূমিকায় তিনি ‘গোল্ডেন ডোম’- সংশ্লিষ্ট সব উদ্যোগের জন্য কৌশল, নীতি, পরিকল্পনা, অবস্থান এবং ক্রস-ফাংশনাল বিষয়গুলো সমন্বয় করেন।
জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে বাঁচাতে আয়রন ডোমের চেয়ে শক্তিশালী সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো আক্রমণই যেন আমেরিকার মাটিতে আছড়ে না পড়ে, সেটি মাথায় রেখে ‘গোল্ডেন ডোম’ বানানো হচ্ছে। গত ২০ মে এই ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাজ এগিয়ে নেওয়ার কথা ঘোষণা করে ট্রাম্প। আর এই গুরুত্বপূর্ণ কাজটিরই বাস্তবায়নের দায়িত্ব পড়েছে শরিফুল খানের ওপর।
মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুসারে, শরিফুল ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন অর্জন করেন। তিনি স্পেস কন্ট্রোল, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনেসান্স অফিসের সঙ্গে স্যাটেলাইট অপারেটর হিসেবে অপারেশনাল অভিজ্ঞতা অর্জন করেছেন।
২০০১ সালে তিনি কুয়েতের আলী আল সালেম এয়ার বেসে নিযুক্ত হন এবং ২০০৭ সালে তাকে আবার সেখানে পাঠানো হয়। তিনি ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’র জন্য ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।