গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৮৩ শতাংশ বেসামরিক নাগরিক
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের সিংহভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলি সেনাদের নিজস্ব গোয়েন্দা ইউনিটের গোপন নথি বিশ্লেষণ করে উঠে এসেছে এই তথ্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান গত ২১ আগস্ট এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত ইসরায়েলি গোয়েন্দাদের হাতে থাকা তথ্য অনুসারে, হামাসের প্রায় ৮ হাজার ৯০০ যোদ্ধা ‘নিহত’ বা ‘সম্ভাব্যভাবে নিহত’ হয়েছে। তবে সেই সময় পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিলো, উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার, যার মধ্যে সামরিক যোদ্ধা ও সাধারণ মানুষ উভয়ই অন্তর্ভুক্ত।
তথ্যগুলোর তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, মোট নিহতের মাত্র ১৭ শতাংশ যোদ্ধা, আর বাকি ৮৩ শতাংশই বেসামরিক সাধারণ মানুষ। অর্থাৎ গাজায় প্রাণ হারানো প্রতি ছয়জনের মধ্যে পাঁচজনই নিরস্ত্র সাধারণ নাগরিক।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, গাজার পরিস্থিতি সিরিয়া ও সুদানের ভয়াবহ গৃহযুদ্ধের চেয়েও মারাত্মক, যেখানে বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিলো। অথচ গাজায় নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে।
এ বিষয়ে গণহত্যা বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, আইনজীবী এমনকি ইসরায়েলি শিক্ষাবিদরাও স্পষ্টভাবে বলছে, সন্ত্রাসী ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।
তবে এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের নিজস্ব ডাটাবেজের তথ্য অস্বীকার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)