মার্কিন ভোটারদের উদ্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর খোলা চিঠি
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ক্ষমতা ও প্রভাব বেড়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের প্রতি এবার ইরানের এই বাহিনীটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠিতে এসব বক্তব্য দেয়া হয়। চিঠিটি মার্কিন জনগণের উদ্দেশে লেখা হয়েছে। এতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও বিদেশে যুদ্ধের বিরোধিতা করার জন্য মার্কিন ভোটারদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন এলে ইরান ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।
চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি গোপন করার অভিযোগ আনা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর তেহরানের অবরোধের কার্যকারিতার কথাও তুলে ধরা হয়েছে চিঠিতে।
আইআরজিসি মুখপাত্র হোসেইন মোহেব্বি সাংবাদিকদের জানান, নির্বাচনের মাত্র পাঁচ সপ্তাহ আগে লেখা এই চিঠি মার্কিন প্রশাসনের আচরণে কোনো প্রভাব ফেলবে বলে তিনি আশা করেন না; তবে ভোটাররা হয়তো এই বার্তাটি শুনতে পারেন বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘অনেক ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে মার্কিন জনগণ অবগত নয়। আমরা বিশ্বাস করি, তারা যদি আরও বেশি জানত, তবে ভিন্নভাবে চিন্তা করত এবং ভিন্ন সিদ্ধান্ত নিত।’
‘ট্রাম্পকে বিশ্বাস করা যায় না’
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কারণগুলোর মধ্যে ট্রাম্প উল্লেখ করেছেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। জনমত জরিপে ডেমোক্র্যাটদের চাপে থাকা তার রিপাবলিকান পার্টির প্রসঙ্গের মধ্যেই গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প বলেছিলেন, তিনি চাইলে ইসলামি প্রজাতন্ত্রকে ‘ধ্বংস করে দিতে’ পারেন।
মোহেব্বি বলেন, ‘শত্রু (যুক্তরাষ্ট্র) জানে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। মার্কিন জাতীয় নিরাপত্তা এবং তাদের সামরিক বাহিনীর সদস্যদের জীবন এমন একজনের হাতে ন্যস্ত, যিনি কেবল একজন অভ্যাসগত মিথ্যাবাদীই নন, বরং চরম লোভী একজন মানুষ। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো- আরও বেশি সম্পদ আহরণ করা।’
হরমুজ প্রণালিতে ইরানের প্রভাবের বেশির ভাগই হারিয়ে গেছে- যুক্তরাষ্ট্রের এমন দাবিও চ্যালেঞ্জ করেছেন মোহেব্বি। এর একটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, উপসাগর থেকে তেল নিয়ে যাওয়া কিছু ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সুরক্ষা দিতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘আমেরিকানরা বিপুল খরচ এবং বড় ঝুঁকি নিয়ে অন্ধকারের আড়ালে একটি ছোট জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার করে ১০০ বা ২০০ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হতে পারে- এর অর্থ এই নয় যে হরমুজ প্রণালি উন্মুক্ত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












