শ্রমবাজারে ধস:
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং প্রধান শ্রমবাজারগুলোর দীর্ঘস্থায়ী অচলাবস্থায় চলতি বছরের প্রথম নয় মাসে বিদেশে কর্মী যাওয়ার হার প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেই কর্মী পাঠানো কমেছে প্রায় ৪৬ শতাংশ।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন ৫ লাখ ৬৩ হাজার ৬৯৩ জন কর্মী। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৮ লাখ ৩৮ হাজার ৮৯৪। অর্থাৎ নয় মাসের ব্যবধানে কর্মী গমন কমেছে ২ লাখ ৭৫ হাজার ২০১ জন, যা শতকরা হিসাবে ৩২.৮১ শতাংশ বা প্রায় ৩৩ শতাংশ কম।
উপসাগরীয় অঞ্চলে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তির চাহিদা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে সৌদি আরবে। দেশটিতে আগের বছরের নয় মাসে ৫ লাখ ৬৮ হাজার ৮৩ জন কর্মী গেলেও চলতি বছর তা নেমে এসেছে ৩ লাখ ৭ হাজার ৮৮৭ জনে। প্রধান এই বাজারে কর্মী গমন কমেছে ৪৫.৮০ শতাংশ। একই সময়ে কাতারে কর্মী যাওয়ার সংখ্যা ৮০ হাজার ৫৭০ থেকে কমে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭৯ জনে। কুয়েতে কর্মী গমন ৩৪ হাজার থেকে নেমে এসেছে ২২ হাজারে।
অন্যদিকে গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলো দীর্ঘদিন ধরে বন্ধ বা সীমিত অবস্থায় রয়েছে। মালয়েশিয়ার মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি হলেও ২০২৪ সালের মে মাস থেকে বাজারটি বন্ধ রয়েছে। সম্প্রতি দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল জানান, আগামী ছয় মাসে দুই লাখ কর্মী নেওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি 'থার্টিন্থ মালয়েশিয়া প্ল্যান ২০২৬-৩০' অনুযায়ী দেশটি বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ এবং ২০৩৫ সালে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা কাটেনি; বরং সম্প্রতি ছুটিতে দেশে আসা ৪ হাজার ৮০০ প্রবাসীর ভিসা বাতিল করেছে দেশটি। এছাড়া জাপানে পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর ঘোষণা থাকলেও চলতি বছর দেশটিতে গেছেন মাত্র ১ হাজার ৬০৮ জন।
কর্মী প্রবাহের এই নিম্নগতির প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী আয়েও। মে মাসের পর টানা চার মাস দেশে রেমিট্যান্স প্রবাহ তিন বিলিয়ন ডলার স্পর্শ করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে সামগ্রিক রেমিট্যান্সে ১৫.৭৬ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও সেপ্টেম্বরে তা নেমে এসেছে মাত্র ২.৭ শতাংশে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)