দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা যায়, বাজারে বোতলজাত তেলের সরবরাহ সংকটের সুযোগে গত এক সপ্তাহে খোলা তেলের দর বেড়ে গেছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১.০৫ শতাংশ বৃদ্ধি বেড়ে হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়, যা আগে ছিল ১৮৬ থেকে ১৯৫ টাকা। একই সময়ে খোলা পাম তেলের দাম শূন্য.৮৮ শতাংশ বেড়ে প্রতি লিটার ১৭০ থেকে ১৭৫ টাকায় দাঁড়িয়েছে। এর আগে সরকার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দর লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছিল।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ভেজিটেবল ফ্যাট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্যসচিবকে দেওয়া এক চিঠিতে তেলের দর অবিলম্বে পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বিশ্ববাজারে ভোজ্যতেলের টনপ্রতি মূল্য ১ হাজার ২০০ ডলার থেকে বেড়ে বর্তমানে ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে। এর ফলে স্থানীয় পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ২৩৩ টাকা। চিঠিতে সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, আমদানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত দাম বাড়ানো না হলে আমদানিকারকরা তেল আমদানিতে আগ্রহ হারাতে পারেন, যা সরবরাহ পরিস্থিতিকে আরও বিঘিœত করবে।
রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানিগুলোর কাছ থেকে চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না। ঢাকার পল্লবীর খুচরা ব্যবসায়ী নুরুল আলম সিকদার জানান, দুই সপ্তাহ ধরে প্রয়োজনের তুলনায় অর্ধেক সরবরাহ পাচ্ছেন তিনি। একই ধরনের সংকটের কথা জানান রাজশাহীর সাহেব বাজারের খুচরা বিক্রেতা অম্লান সরকার জয়। ৫০ কার্টনের চাহিদার বিপরীতে তিনি পাচ্ছেন মাত্র ২০ কার্টনের মতো।
মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী আবুল হাসেম জানান, একটি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা বাজারে সরবরাহ সীমিত করে দিয়েছে। এদিকে রাজধানীর সুপারশপগুলো প্রয়োজনের তুলনায় অন্তত ৩০ শতাংশ কম তেল পাচ্ছে। সরবরাহ ঘাটতির কারণে ধানমন্ডির মীনা বাজার আউটলেটে একজন ক্রেতার কাছে সর্বোচ্চ দুটি ৫ লিটারের বোতল বিক্রির সীমা নির্ধারণ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী আবু বকর সিদ্দিক জানান, সর্বশেষ মূল্য সমন্বয়ের পর এক ও দুই লিটারের বোতলে মুনাফার মার্জিন কমে যাওয়ায় অনেক খুচরা বিক্রেতাও তেল ক্রয়ে আগ্রহ হারিয়েছেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার ও প্রধান হিসাব কর্মকর্তা এসএম মুজিবুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। তবে দু-একটি বড় কোম্পানি চাহিদা পূরণ করতে না পারায় বাজারে ঘাটতি তৈরি হয়েছে।
অন্যদিকে অপর একটি শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি লিটার বোতলজাত তেলে বর্তমানে প্রায় ১৮ থেকে ১৯ টাকা লোকসান হচ্ছে। ফলে লোকসানের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেই বাজারে সরবরাহ সীমিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












