মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদের অবস্থা সংকটজনক: অ্যাসোসিয়েটেড প্রেস
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
একটি পশ্চিমা সংবাদমাধ্যম লিখেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদের, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের, মজুদ সংকটজনক হয়ে উঠেছে।
পার্সটুডে জানিয়েছে, ইউরোপে নিযুক্ত একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং একজন ন্যাটো কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, প্রধানত ড্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইউরোপে মার্কিন সামরিক বাহিনী ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ‘সংকটজনকের চেয়েও গুরুতর’ ঘাটতির সম্মুখীন হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলে, সবচেয়ে উদ্বেগজনক ঘাটতিটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সম্পর্কিত। ন্যাটো কর্মকর্তাও ইউরোপে মার্কিন ও ন্যাটো বাহিনীর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের স্বল্প মজুদের বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেন, “যদি কোনো সামরিক ঘাঁটি বা বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়, তবে ন্যাটো ইউক্রেনের মতো একই পরিস্থিতিতে পড়তে পারে এবং আক্রান্ত হতে পারে।”
ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর কাছে যেকোনো সম্ভাব্য ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ‘নিশ্চিতভাবেই’ নেই এবং একটি একক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা গতিপথ থেকে বিচ্যুত কোনো রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রেও তাদের সক্ষমতা ‘অত্যন্ত সীমিত’, বলে জানিয়েছে ওই মার্কিন কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এবার অস্ত্র রপ্তানি বাড়াতে বড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি অবরোধ অবসানে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলো ফিলিস্তিন
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপাল-চীনে মৃতের সংখ্যা বাড়ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ অক্টোবরের ব্যর্থতা, বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বহিষ্কার
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের সেনাবাহিনীতে ভয়াবহ জনবল সংকট
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত ভিক্ষুকের ঘরে ৩০ বস্তা টাকা!
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে দুর্বল যুক্তরাষ্ট্র, সুযোগ নিতে পারে রাশিয়া
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)