দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলি সন্ত্রাসীদের সেনাবাহিনীতে ভয়াবহ জনবল সংকট
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনী বর্তমানে এক নজিরবিহীন জনবল সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছে দেশটির রিজার্ভ জেনারেল ও বিশ্লেষক ইতজাক ব্রিক। তার দাবি, অব্যাহত যুদ্ধ পরিস্থিতি এবং সামরিক বাহিনীর ভেতরে ক্রমবর্ধমান অনাগ্রহ- দুটোর মিলেই সেনাবাহিনী আজ ইতিহাসের সবচেয়ে জটিল জনবল ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে। বিষয়টি উঠে এসেছে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে।
সম্প্রতি দৈনিক মারিভ- এ প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক উল্লেখ করেছে, গত কয়েক মাসে হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার সেনাবাহিনীর ডাক উপেক্ষা করেছে বা মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় দ্রুত জনবল কমে যাচ্ছে।
ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী মানসিক চাপ বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে বর্তমানে প্রায় ২০ হাজার সেনা ভুগছে। কঠোর সামরিক সেন্সরশিপের মধ্যে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগও উঠেছে, যাতে বাহিনীর মনোবল ভেঙে না পড়ে।
এর ফলে সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ, অস্ত্র পরিচালনা থেকে শুরু করে নিয়মিত সামরিক কার্যক্রম-সব ক্ষেত্রেই বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।
ব্রিক সতর্ক করে বলেছে, পরিস্থিতি অব্যাহত থাকলে পুরো সেনাবাহিনীই ‘সম্পূর্ণ অকার্যকর অবস্থায়’ চলে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












