এবার অস্ত্র রপ্তানি বাড়াতে বড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দেশীয়ভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিরক্ষা পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আরও দুটি নতুন শিল্পকারখানা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। চলতি বছরের শেষ নাগাদ কারখানা দুটিতে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
গত ২৯ আগস্ট পাকিস্তানের সেনাপ্রধান ও দেশটির চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াহ শহরে অবস্থিত পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (পিওএফ) পরিদর্শন করেন।
দেশটির ওয়াহ এলাকায় অবস্থিত পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (পিওএফ) দেশটির সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে। আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ বাড়ায় এই খাত থেকে রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ।
পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, পরিদর্শনের সময় ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজের উৎপাদন সক্ষমতা, রপ্তানির সম্ভাবনা এবং পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে প্রতিষ্ঠানটির ভূমিকা পর্যালোচনা করেন।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, এই সফরের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা, দেশীয় উৎপাদন এবং প্রযুক্তিগত উদ্ভাবন এগিয়ে নেওয়ার বিষয়ে সামরিক বাহিনীর যে অঙ্গীকার রয়েছে তা স্পষ্ট হয়েছে।
সংবাদমাধ্যম বলছে, সফরের সময় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করা আসিম মুনিরকে নতুন দুটি কারখানা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সামরিক বাহিনী বলেছে, দেশটির প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতাকে আরও আধুনিক ও দেশীয় প্রযুক্তিনির্ভর করার চলমান উদ্যোগের অংশ হিসেবে কারখানা দুটি স্থাপন করা হয়েছে। তবে সেখানে কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম তৈরি হবে কিংবা উৎপাদন সক্ষমতা কত-তা জানানো হয়নি।
দেশীয় অস্ত্র উৎপাদন ও রপ্তানি বাড়াতে পাকিস্তানের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সম্প্রসারণ করা হচ্ছে। ইসলামাবাদ জানিয়েছে, গোলাবারুদ ও ড্রোন থেকে শুরু করে প্রশিক্ষণ বিমান ও যুদ্ধবিমান পর্যন্ত দেশীয়ভাবে তৈরি সামরিক সরঞ্জামের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির সম্ভাব্য চুক্তি নিয়ে ১৩টি দেশের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। এর মধ্যে ছয় থেকে আটটি দেশের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়ে গেছে। এসব আলোচনায় পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান, মুশশাক প্রশিক্ষণ বিমান, পাকিস্তানে তৈরি ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাঁজোয়া যান বিক্রির বিষয় রয়েছে।
সফরের সময় দেশীয়ভাবে নকশা ও তৈরি করা অস্ত্র ও গোলাবারুদের পরীক্ষা ও ব্যবহারিক মহড়াও ফিল্ড মার্শাল আসিম মুনির প্রত্যক্ষ করেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি অবরোধ অবসানে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলো ফিলিস্তিন
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপাল-চীনে মৃতের সংখ্যা বাড়ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ অক্টোবরের ব্যর্থতা, বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বহিষ্কার
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের সেনাবাহিনীতে ভয়াবহ জনবল সংকট
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত ভিক্ষুকের ঘরে ৩০ বস্তা টাকা!
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে দুর্বল যুক্তরাষ্ট্র, সুযোগ নিতে পারে রাশিয়া
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












