ইরান যুদ্ধে দুর্বল যুক্তরাষ্ট্র, সুযোগ নিতে পারে রাশিয়া
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছে রাশিয়া। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইউরোপে মার্কিন স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে রাশিয়া আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে মার্কিন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এই গোয়েন্দা তথ্য সামনে আসার পরই চলতি সপ্তাহে সিআইএ পরিচালক মস্কো সফরে যায়।
বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে।
সিআইএ পরিচালক ও তার রুশ সমকক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে, তার বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, সিআইএ প্রধান মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ আরও বড় আকারে না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছে। সে যুক্তি দিয়েছে, এমন পদক্ষেপ শেষ পর্যন্ত রাশিয়ার জন্যই ক্ষতিকর হবে। বিষয়টির সংবেদনশীলতার কারণে ওই ব্যক্তি এবং অন্যরা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছে।
গত মঙ্গলবার গোপনে সে মস্কো যায়। ২০২১ সালের শেষের দিকে বাইডেনের গোয়েন্দাপ্রধান উইলিয়াম ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকানোর জন্য ক্রেমলিনকে প্রভাবিত করার চেষ্টা করতে মস্কো সফর করার পর এটাই কোনো সিআইএ পরিচালকের সেখানে যাওয়ার প্রথম জানা ঘটনা।
পুতিন ইরানে চলমান ছয় মাসের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করছে, এমন ক্লাসিফায়েড বা শ্রেণিবদ্ধ গোয়েন্দা তথ্যের বিষয়টি সামনে এসেছে। এর আগে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের কারণে মার্কিন সেনাদের প্রস্তুতির মাত্রা কমে যাওয়া এবং গোলাবারুদের ঘাটতির খবরও প্রকাশিত হয়েছে।
পুতিন ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে কীভাবে মূল্যায়ন করছে, সে বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের সঙ্গে পরিচিত ব্যক্তিরা তথ্যটি কীভাবে সংগ্রহ করা হয়েছে বা এর নির্ভুলতা নিয়ে সিআইএ বিশ্লেষকরা কতটা আত্মবিশ্বাসী, সে বিষয়ে আর কোনো বিস্তারিত জানায়নি।
গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে সিআইএ পরিচালক একটি সামরিক পরিবহন বিমানে মস্কো পৌঁছায়। এর আগে বিমানটি লাটভিয়ার রাজধানী রিগায় থেমেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












