চাঁপাইনবাবগঞ্জে ভালো দামে সোনালি আঁশ; কৃষকের মুখে হাসি
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
অনুকূল আবহাওয়ার কারণে জেলায় এ বছর পাটের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে বেজায় খুশি পাট চাষীরা। এখন পাটের ভরা মৌসুম চলছে। আর এতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে মাঠ, বিল, নদী, খাল, ডোবা ভোর থেকে বিকেল পর্যন্ত কৃষকদের পাট গাছ কেটে পানিতে জাগ দিতে দেখা গেছে। পানিতে জাগ দেয়া পাট গাছগুলো তুলে আঁশ ছাড়ানো এবং পাটের আঁশ ধুয়ে রোদে শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পাট সংশ্লিষ্ট এ কর্মব্যস্ততা জেলাব্যাপী দৃশ্যমান হয়ে উঠছে। হাট বাজারেও উঠতে শুরু করেছে নতুন পাট।
এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাটের ফলন খুব ভালো। দামও ভালো, আর এতে খুশি চাষীরা। অধিক ফলন আর ভালো দামে ক্লান্তির কোন চিহ্ন যেন নেই তাদের চোখে মুখে। জেলায় এবার প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৫শ’ টাকা থেকে ৪ হাজার ২শ’ টাকায়।
জানা গেছে, চলতি মৌসুমে জেলায় লক্ষমাত্রার চেয়ে পাট চাষ কিছুটা বেশি হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রতিমণে ৫শ’ টাকা থেকে ৮শ’ টাকা পর্যন্ত দাম বেশি পাচ্ছেন কৃষকরা। ফলে আবারও সোনালি আঁশে স্বপ্ন বুনতে শুরু করেছেন তারা।
অপরদিকে, পাটের সুদিন ফেরাতে প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতার আশ^াস দিয়েছে কৃষি বিভাগ।
গত বছর প্রতিমণ পাট বিক্রি দাম ছিল ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা। এ বছর আবহাওয়া উপযোগী হওয়ায় আশানুরূপ ফলন এবং দামও ভালো পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা।
জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের পাট চাষী আকবর আলী জানিয়েছেন, এ বছর ভালো আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে দামও বেশ ভালো। তিনি জানান, এবছর আমি ২ বিঘা জমিতে পাট চাষ করেছি। মোট খরচ হয়েছে ১৮ হাজার টাকা। ২ বিঘা জমিতে পাট হয়েছে ২৮ মণ। এই পাট বিক্রি করে প্রায় ১ লাখ টাকা পেয়েছি।
শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারি গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, তিনি ৩ বিঘা জমিতে দেশি ও তোষা পাটের আবাদ করেন। ফলনও বেশ ভালো হয়েছে। এক বিঘা দেশি পাট কেটে জাগ দিয়ে ধুয়ে শুকিয়ে প্রথমবার ১৩ মণ পাট ৪৬ হাজার টাকায় বিক্রি করেছেন। ভালো দাম পাওয়ায় তিনি খুব খুশি।
কৃষকদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, বিঘা প্রতি মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে কৃষকরা আয় করছেন ৪৫ থেকে ৫০হাজার টাকা পর্যন্ত। তাই আবার সোনালি আঁশে নতুন স্বপ্ন দেখছেন তারা। তবে কৃষকরা পাট চাষে সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘১৪-১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে শিল্প পরিচালনা করা কঠিন’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই -স্পিকার
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এপ্রিল-মার্চ অর্থবছর চালু করতে ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘রুট পারমিটের নামে ব্যানার বিক্রি চলছে’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ‘হাইকোর্ট দেখতে’ হয় ভুক্তভোগীদের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












