মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সমগ্র মুসলিম বিশ্বকে তাদের আসল শত্রুর মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শত্রুরা বিভিন্ন অজুহাত তৈরি করে ইসলামি দেশগুলোকে বিভেদের পথে নিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার।
গত রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, ‘শত্রু’ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। তারা ইরান এবং অন্যান্য যেকোনো ইসলামি দেশের মুসলিম জনগণের মধ্যে বিভেদ তৈরির অজুহাত হিসেবে বিভিন্ন বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক পার্থক্যকে ব্যবহার করার চেষ্টা করে।
মোজতবা খামেনি বলেন, ‘এই দৃষ্টিভঙ্গি থেকে তারা মুসলিম উম্মাহর খ--বিখ- অবস্থা এবং এর শক্তির দুর্বলতা লক্ষ্য করে, যাতে তাদের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়ার সুযোগ সুবিধা মতো নিতে পারে।’ বিবৃতিতে তিনি মুসলমানদের বিভাজিত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ না নেওয়ার তাগিদ দেন।
মোজতবা খামেনি প্রশ্ন তোলেন, ‘মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো এবং শক্ত হাতে হাত মেলাতো, তবে কি ফিলিস্তিনি জাতি এতটা অসহায় হতো, দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো?’ তিনি আরও যোগ করেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলের আশপাশের জাতি ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে তাদের ঐক্য প্রতিষ্ঠা করতো, তবে হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন বদমাশরা কি তাদের জমি ও সম্পদের ওপর নজর দেওয়ার দুঃসাহস পেতো?’
মোজতবা খামেনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের প্রকৃত শত্রুকে চিনতে পারেন, শত্রুর পরিকল্পনাগুলো বোঝেন এবং তাদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ভুয়া ড্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের চরম শত্রু।’
‘তারা কেবল ইরান ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের শত্রুই নয়, বরং তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি বৈরিতা পোষণ করে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












