১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজশাহীর বাজারে সুগন্ধি চাল এখন অনেক পরিবারের নাগালের বাইরে চলে গেছে। মাত্র ছয় মাসের ব্যবধানে কোনও কোনও ধরনের সুগন্ধি চালের দাম দ্বিগুণ হয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি চিনিগুঁড়া (পোলাও) চাল মানভেদে ২২০ থেকে ২৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, বিদেশে রফতানি, ধানের সরবরাহ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দাম বেড়েছে। তবে সাধারণ ক্রেতাদের প্রশ্ন-এত দ্রুত কেন বাড়ছে চালের দাম? ছয় মাস আগেও দাম নাগালে ছিল।
রাজশাহীর পাইকারি বাজারে বর্তমানে সুগন্ধি চাল ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দাম ২১০ টাকা কেজি। তিন মাস আগেও খোলা চিনিগুঁড়া চাল ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ১৭০ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে। প্যাকেটজাত চিনিগুঁড়া চালের দাম ১৩৫-১৪০ টাকা থেকে বেড়ে ২৩০ টাকা হয়ে গেছে। ব্র্যান্ড ও মানভেদে দাম আরও বেশি রয়েছে কিছু চালের। দেশি কালিজিরা চাল ১২০-১২৫ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং দিনাজপুরের সুগন্ধি কাটারিভোগ চাল কেজিতে প্রায় ১৫ টাকা বেড়ে ৯৫ থেকে ১০৫ টাকা হয়েছে। গত তিন মাসে এই দাম দাঁড়িয়েছে।
কৃষক ও ব্যবসায়ীদের ভাষ্য, জীবনে সুগন্ধি চালের দাম এতটা বাড়তে তারা দেখেননি। উৎপাদন মৌসুমে কৃষকের কাছ থেকে যে দামে ধান কেনা হয়েছিল, বর্তমানে সেই ধানের চালের দাম প্রায় দ্বিগুণ। তবে কৃষকদের ঘরে এখন আর আগের মৌসুমের ধান নেই।
ব্যবসায়ীদের বড় একটি অংশের দাবি, বিদেশে সুগন্ধি চাল রফতানির কারণে স্থানীয় বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তিনটি শীর্ষস্থানীয় কোম্পানি মোট ১ হাজার ৫৩০ মেট্রিক টন চাল রফতানি করেছে। প্রধানত ব্রি-৩৪ (চিনিগুঁড়া) ধান থেকে সুগন্ধি চাল তৈরি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












