ইসরায়েলি অবরোধ অবসানে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলো ফিলিস্তিন
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘায়ির শহরে ইসরায়েলি অবৈধ দখলদারদের চলমান অবরোধ ও সহিংসতা অবসানে জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিন। শহরটিকে বিচ্ছিন্ন করে এর বাসিন্দাদের বাস্তুচ্যুত করার উদ্দেশ্যে এই বর্বরোচিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি। গত রোববার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত শহরটিতে গত ২০ দিন ধরে শ্বাসরুদ্ধকর অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তারা শহরের প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিয়েছে এবং বাসিন্দাদের চলাচলের জন্য দিনে মাত্র দুই ঘণ্টা সময় দিচ্ছে। এমনকি নাগরিকদের ওপর নির্বিচার হামলার পাশাপাশি শহরটিতে অ্যাম্বুলেন্স প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সন্ত্রাসী ইসরায়েলের এসব কর্মকা- মূলত শহরটিকে সামরিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে এর বাসিন্দাদের বাস্তুচ্যুত করার একটি ঘৃণ্য অপচেষ্টা।’
পশ্চিম তীরে সন্ত্রাসী বাহিনী ও দখলদারদের এই ক্রমবর্ধমান হামলাকে হত্যা, সন্ত্রাস ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বাস্তবতা তৈরির একটি নীতি হিসেবে উল্লেখ করেছে তারা। অবৈধ দখলদারদের ক্রমাগত সুরক্ষা, অস্ত্র সরবরাহ এবং রাজনৈতিক ও আইনি আশ্রয় দেওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিন।
এই পরিস্থিতি থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিছক মৌখিক নিন্দার বাইরে গিয়ে কার্যকর আইনি ও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে দেশটি। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচার করতে আন্তর্জাতিক বিচারব্যবস্থা কার্যকর করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
একইসঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে অবৈধ বসতি স্থাপনকারীদের পণ্য নিষিদ্ধ করা এবং দখলদারদের অস্ত্র বা তহবিল সরবরাহকারী সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এবার অস্ত্র রপ্তানি বাড়াতে বড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপাল-চীনে মৃতের সংখ্যা বাড়ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ অক্টোবরের ব্যর্থতা, বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বহিষ্কার
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের সেনাবাহিনীতে ভয়াবহ জনবল সংকট
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত ভিক্ষুকের ঘরে ৩০ বস্তা টাকা!
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে দুর্বল যুক্তরাষ্ট্র, সুযোগ নিতে পারে রাশিয়া
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












