মাফিয়ামুক্ত খেজুরের বাজার, দামে কিছুটা স্বস্তি
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সরকারের পতনের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ ‘খেজুর মাফিয়া’ সিন্ডিকেট ভেঙে পড়ায় আমদানিতে উৎসাহ ফিরে পেয়েছেন ছোট আমদানিকারকেরা। এতে কিছুটা কমেছে খেজুরের দামও।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে খেজুর আমদানি ও বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তারাই নির্ধারণ করতেন এর বাজার। সরকার পতনের পর মদিনা গ্রুপের কর্ণধার আওয়ামী লীগ নেতা সেলিম ও নাসা গ্রুপের কর্ণধার নজরুলের মতো তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ শক্তিশালী সিন্ডিকেট শিরোমণিরা বর্তমানে কারাগারে। তাই এবার ছোট ছোট আমদানিকারক খেজুর আমদানিতে মনোযোগী হয়েছেন। এ কারণে গত বছরের তুলনায় এবার আমদানি বেশি হয়েছে। এ ছাড়া সরকারও সব ধরনের খেজুরে অগ্রিম কর অব্যাহতি, কাস্টমস ডিউটি ও অ্যাসেসমেন্ট ভ্যালু কমিয়েছে। এতে খেজুরের মূল্য ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ ৪৪৫ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
এ বিষয়ে চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এবার খেজুরের বাজার একেবারে ঠান্ডা। অন্যবার সিন্ডিকেট করে কয়েকজন ব্যবসায়ী পুরো বাজার নিয়ন্ত্রণ করতেন। এবার তারা হয় কারাগারে, নয়তো আত্মগোপনে। ছোট ব্যবসায়ীরা এবার খেজুর আমদানির সুযোগ পেয়েছেন। এ ক্ষেত্রে তিনি খাতুনগঞ্জের মজুমা ট্রেডার্স ও আমানত এজেন্সির মতো ছোট ছোট আমদানিকারককে উদাহরণ হিসেবে সামনে এনেছেন।
এদিকে রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ার পেছনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু উদ্যোগও কাজে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চট্টগ্রাম কাস্টমস ও এনবিআরের তথ্যমতে, অ্যাসেসমেন্ট ভ্যালু ও শুল্ক-কর বাড়ানোয় গত বছর অস্বাভাবিক বেড়ে গিয়েছিল খেজুরের দাম। গত বছর ভালো মানের প্রতি কেজি খেজুরে ৪ ডলার, মাঝারি মানের খেজুরে ৩ ডলার, কম ভালো মানের খেজুরে ২.৫০ থেকে ২.৭৫ ডলার এবং নিম্নমানের খেজুরে ১ ডলার আমদানি মূল্য হিসাব করে (অ্যাসেসমেন্ট ভ্যালু) শুল্ক আদায় করত এনবিআর। এবার অ্যাসেসমেন্ট ভ্যালু কমিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন জানান, গত বছর একদিকে যেমন খেজুর কম আমদানি হয়েছিল, অন্যদিকে খেজুরের শুল্কায়নও যথাযথ ছিল না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল নিম্নবিত্তরা। এবার শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুরসহ বেশির ভাগ পণ্যের দাম সহনশীল থাকবে বলে আশা করছেন ক্যাবের এ নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












