রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল

Asrar প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৬:০৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ৩:০৯

নিজস্ব প্রতিবেদক:
বিমানবন্দরে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বিভিন্ন দেশের বিমানবন্দরে অ্যাভিয়ান রাডার, ইনফ্রারেড ও ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর, লেজার, শব্দভিত্তিক ডিটারেন্ট ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। রাডারের মাধ্যমে বিমানবন্দরের আশপাশে পাখির অবস্থান, উচ্চতা ও গতিপথ শনাক্ত করে আগেই সতর্ক হওয়া যায়। কোথাও লেজার আলো, কোথাও পাখির বিপদসংকেত বা নির্দিষ্ট শব্দ ব্যবহার করে পাখি সরানো হয়। পাশাপাশি পাখি আকৃষ্ট করে এমন খাবার, পানি ও আবাসস্থল নিয়ন্ত্রণ করা হয়। বিপরীতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে এখনও পাখি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে মান্ধাতা আমলের সেই বার্ড শুটার। তাও নেই গুলি বন্দুক ও প্রশিক্ষত জনবল। কোনো কোনো বিমানবন্দরে বিমানবাহিনী অস্থায়ীভাবে দায়িত্ব পালন করে। কিন্তু প্রতিবছরের বেবিচকের পরিকল্পনায় আধুনিক ব্যবস্থার বাজেট বরাদ্দ থাকে। তবে রহস্যজনক কারণে তা কেনা হয় না। দেশের ৮ বিমানবন্দরের চিত্র বলছে কোথাও নেই বন্দুক, কোথাও থাকা বন্দুক অচল, আবার কোথাও নতুন অস্ত্র ও লাইসেন্সের জন্য চলছে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। এমন পরিস্থিতির মধ্যেই পাখি তাড়াতে গিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরে রুবেল বাউরি নামে এক ক্লিনার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আট বিমানবন্দর- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার, বরিশাল, সৈয়দপুর, যশোর ও শাহ মখদুমে বার্ডশুটিংয়ের জন্য ব্যবহৃত বন্দুকের বর্তমান অবস্থা জানতে চিঠি দেয়। চিঠিতে বিমানবন্দরগুলোয় বার্ডশুটিংয়ের জন্য জনবল, সচল ও অচল বন্দুকের সংখ্যা এবং বন্দুকের লাইসেন্স নবায়নের সর্বশেষ তথ্য পাঠাতে বলা হয়। পরবর্তীকালে কয়েকটি ধাপে সেই তথ্য আসে বেবিচকে।
বার্ডশুটিংয়ের জন্য আগ্নেয়াস্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত শুটার, বৈধ লাইসেন্স এবং নিরাপদ ব্যবহারের কার্যকর ব্যবস্থা প্রয়োজন। অথচ এসবের হালনাগাদ তথ্য সংগ্রহ করতেই বেবিচককে বারবার চিঠি দিতে হচ্ছে। এক বিমানবন্দরের অস্ত্র অচল, অন্যটি নতুন অস্ত্রের অপেক্ষায়; কোথাও অস্ত্র থাকলেও জনবল পূর্ণ নয়। সিলেটের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও এই ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।
বেবিচক সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় প্রয়োজনীয় অস্ত্র ও জনবলের ঘাটতি রয়েছে। অস্ত্রের লাইসেন্স ব্যক্তির নামে দেওয়ার নিয়ম থাকায় প্রতিষ্ঠান হিসেবে অস্ত্র কেনায় জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে গত দুই বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালি চলছে। বিমানবাহিনী যেসব বিমানবন্দরে রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতা নেওয়া হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৪ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২০ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ২১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ২২ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ২২ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ২২ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ২২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ২২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ২২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ২২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ২২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ২২ ঘণ্টা আগে