মানুষের মস্তিষ্কের পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছে বিজ্ঞানীরা
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২২ মে, ২০২৪ খ্রি:, ০৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রায় ৩ হাজার ৩০০ বিভিন্ন রকম কোষ রয়েছে মানুষের মস্তিষ্কে। এত দিন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা না থাকলেও এবার মানুষের মস্তিষ্কের সবচেয়ে বিস্তারিত বা পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছে গবেষকরা। বলা হচ্ছে, নতুন মানচিত্রটি এখন পর্যন্ত তৈরি করা মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় ও বিস্তারিত মানচিত্র। এই মানচিত্রে রয়েছে নানা ধরনের মস্তিষ্কের কোষের বিন্যাস ও অভ্যন্তরীণ কাজের বিবরণ। এই মানচিত্র নিয়ে সায়েন্স, সায়েন্স অ্যাডভান্সেস ও সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে ২১টি নতুন গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।
মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণাটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি প্রকল্পের অংশ হিসেবে করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে মস্তিষ্কে পাওয়া বিভিন্ন কোষ তালিকাভুক্ত করা। বিভিন্ন কোষের মধ্যে রয়েছে মস্তিষ্কের কোষ নিউরন। নিউরন রাসায়নিক ও বৈদ্যুতিক বার্তার মাধ্যমে যোগাযোগ করে। এ ছাড়াও রয়েছে নন-নিউরোনাল কোষ। নন-নিউরোনাল কোষগুলোর মধ্যে রয়েছে গ্লিয়া। গ্লিয়া এমন ধরনের মস্তিষ্কের কোষ, যা নিউরনের কাঠামোগত সহায়তা ও পুষ্টি সরবরাহের পাশাপাশি সংকেত পাঠানোর প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে আনুমানিক ৮৬ বিলিয়ন নিউরন থাকে।
গবেষণায় বিভিন্ন কৌশলের মাধ্যমে মানুষের মস্তিষ্কের একক কোষ স্কেলনির্ভর মানচিত্র তৈরি করেছে গবেষকরা। আর তাই এই মানচিত্র মানুষ ও অন্য প্রাণীদের মস্তিষ্কের মধ্যে সরাসরি তুলনা করার সুযোগ করে দিয়েছে।
নতুন মানচিত্রের মাধ্যমে কোন কোষ কীভাবে কাজ করে তা জানা যাবে।
এই মানচিত্রের মাধ্যমে কোন কোষের কী কাজ, কীভাবে এই কোষগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে তা আমরা আরও ভালোভাবে জানতে পারব। এই মানচিত্র থেকে বিশদ বিবরণ পাওয়া গেলেও এটি আসলে মস্তিষ্কের মানচিত্রের প্রথম খসড়া। ভবিষ্যতে বিজ্ঞানীরা মস্তিষ্কের নতুন আবিষ্কৃত কোষগুলোর কার্যকারিতার আরও বিস্তারিত মানচিত্র তৈরি করতে চায়। মস্তিষ্কের গভীরতা সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে তখন। এই মানচিত্র স্নায়বিক রোগের বিকাশ সম্পর্কে জানারও সুযোগ করে দেবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)