মানুষকে মরতে হবে, তাই জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না -কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) বলেছেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান, মুনাফেকরা কাফেরদের থেকেও অধম। কোনো অবস্থায়ই জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশবাসীকে আগামী রবি ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেচাকেনার নির্বাচন, ভাগবাঁটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু। আমি এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।