মানহীন কিটক্যাটসহ তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে শিশুসহ সবার জনপ্রিয় তিনটি খাদ্যপণ্যে মানের ঘাটতি ধরা পড়ায় সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নুসরাত সাহারা বীথি মামলাগুলো আমলে নিয়ে তিন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাগুলো দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান।
ল্যাবরেটরি পরীক্ষায় মানসম্মত না পাওয়া পণ্যগুলো হলো-
নেসলে কিটক্যাট চকলেট, সরবরাহকারী: সুমাইয়া এন্টারপ্রাইজ, মালিক মোজাম্মেল হোসেন।
গোয়ালিনী ডেইলি ফুল ক্রিম মিল্ক পাউডার, আমদানিকারক: এস এ গ্রুপ, চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন আলম।
দধি, উৎপাদন ও বিক্রয়কারী: আমানিয়া বেকারি এন্ড সুইটস, মালিক শফিকুর রহমান।
পরীক্ষায় দেখা যায়, এসব পণ্যের গুণগত মান বাংলাদেশ নিরাপদ খাদ্য মানদ-ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়। আদালত তাৎক্ষণিকভাবে মামলাগুলো আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)