মানসম্মত শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়: জয়নাল আবদিন ফারুক
মানসম্মত শিক্ষা ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ফারুক। রোববার (৩০ আগস্ট) বিকেলে সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কলেজের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার এবং সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল্লাহ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাং নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, পরীক্ষার ফলাফল উন্নয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেম চর্চার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা করে সৈয়দ হারুন ফাউন্ডেশন। অনুষ্ঠানে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকদের সম্মাননা ও কৃতজ্ঞতা স্বরূপ ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সম্মানী ভাতা প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, এইচএসসি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রত্যবেক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)