মানবেতর জীবনে বন্ধ কারখানার শ্রমিকরা
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
৫ আগস্ট ও পরবর্তী সময়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত ছোটবড় প্রায় ১০০ কারখানা এখনো বন্ধ রয়েছে। এসব কারখানায় কর্মরত ছিলেন প্রায় ১ লাখ শ্রমিক, তারা এখন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
অন্যদিকে আর্থিক সংকট, ব্যাংক ঋণ না পাওয়া, রাজনৈতিক কারণে মালিকরা আত্মগোপনে থাকায় কারখানা চালু করতে পারছেন না। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোতে হামলার ঘটনা ঘটেছে। সাত মাস ধরে শিল্পকারখানাগুলো বন্ধ থাকায় কাঁচামাল আমদানির ঋণপত্র (এলসি) খুলছে না অথবা ঋণ পুনঃতফসিল করার সুবিধা দিচ্ছে না ব্যাংক। ফলে তীব্র মূলধন সংকটে পড়েছেন মালিকরা। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কারণে শিল্পকারখানার মালিকদের অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং বিদেশে পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে বেক্সিকো গ্রুপের ১৪টি টেক্সটাইল ও পোশাক কারখানা, বেঙ্গল গ্রুপের তিনটি প্লাস্টিক কারখানা এবং আশুলিয়া, সাভার, জিরাবো ও জিরানী এলাকার কয়েকটি পোশাক কারখানা রয়েছে।
সরকার বেক্সিমকো গ্রুপের ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক এবং ১ হাজার ৫৬৫ জন কর্মকর্তার মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। শ্রমিকদের মধ্যে তা পরিশোধ শুরু হবে। বেক্সিমকো গ্রুপের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা সীমিত পরিসরে ব্যবসা পুনরায় শুরু করার জন্য পরপর দুটি এলসি খোলার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে বারবার অনুরোধ করেছেন। বেক্সিমকো গ্রুপের টেক্সটাইল ও গার্মেন্ট বিভাগের মানবসম্পদ (এইচআর) এবং কমপ্লায়েন্স বিভাগের প্রধান খালিদ শাহরিয়ার বলেন, মালিকানা কার সেটা বিবেচনা না করে কারখানাগুলো পরিচালনা করা গুরুত্বপূর্ণ, যাতে কর্মী এবং তাদের পরিবারকে বাঁচানো যায়। অনেক অনুরোধ সত্তে¦ও, সরকার ব্যবসা পুনরায় চালু করার অনুমতি দেয়নি।
আরিফ হোসেন নামের এক শ্রমিক বলেন, বন্ধ কারখানার শ্রমিকরা মানবেতর জীবন কাটাচ্ছে। আমরা সরকারের কাছে কারখানা চালু রাখার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন সেন্টারের সহসভাপতি জলি তালুকদার বলেন, ছোটবড় ৯০টির বেশি পোশাক কারখানার প্রায় ১ লাখ শ্রমিক মানবেতর দিন কাটাচ্ছে। ৫ আগস্টের পর বন্ধ কারখানার শ্রমিকরা বেঁচে থাকা নিয়ে হুমকিতে পড়েছে। সরকারের উচিত ছিল বেক্সিমকোর মতো অন্য কারখানারার শ্রমিকদের পাওনা পরিশোধের। ঈদের আগে এসব শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধে সরকার উদ্যোগ নেবে বলে আমরা আশা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












