মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ -সালাউদ্দিন
নিজস্ব সংবাদদাতা:
মানবাধিকার প্রতিষ্ঠা করার শপথ করেছেন কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। গতকাল জুমুয়াবার নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা ষ্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদের রক্তের শপথ, বিএনপির প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এদেশের সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ।
কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত এ প্রার্থী বলেন, আপনাদের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ, কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে, কৃষকের ন্যায্যমূলে বিষ, সারসহ সব কিছু তারা পাবে এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। এই দেশে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সব দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসব। তাদেরকে পারিবারিক কার্ড দেওয়া হবে। তাদেরকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডালসহ সব কিছু দেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।