‘হত্যাযজ্ঞে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে’
নিজস্ব সংবাদদাতা:
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল জুমুয়াবার মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচন কেউ নষ্ট করতে পারবে না।
তিনি আরও বলেন, খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। এখন তার উপস্থিতি খুবই প্রয়োজন। তার পার্টি জানিয়েছে তিনি ৩ আসনে নির্বাচন করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।