মানবাধিকার প্রতিষ্ঠার নামে বিদেশী শক্তির এজেন্ডা বাস্তবায়ন জনগণ মেনে নিবে না -খেলাফত আন্দোলন
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, মানবাধিকার রক্ষার নামে কিছু সাম্রাজ্যবাদী দেশ ও তাদের সহযোগীরা দেশে দেশে ট্রান্সজেন্ডার, সমকামিতার মত সভ্যতাবিরোধী, অশ্লীল মতবাদ প্রচার-প্রসার ও চাপিয়ে দেয়ার মত জঘন্য অপতৎপরতায় লিপ্ত। উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, উন্নয়ন সহযোগিতা, কারিগরি সহযোগিতা ইত্যাদির ফাঁদে আটকে ফেলে তারা তাদের এসব হীন এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশের জনগণ মানবাধিকার প্রতিষ্ঠার নামে বিদেশী শক্তিগুলোর এই হীন এজেন্ডা বাস্তবায়ন কখনোই মেনে নিবে না।
গত মঙ্গলবার কামরাঙ্গীরচস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়াজী আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোন জাতিগত সহিংসতা ঘটেনি। ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিগত সরকারের গুম-খুনের সংস্কৃতিরও অবসান হয়েছে বলে আমরা মনে করি। এমতাবস্থায় পৃথিবীর মাত্র ১৯টি দেশে অফিস স্থাপন করা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ২০তম দেশ হিসেবে বাংলাদেশে অফিস স্থাপন করার কোন যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।
তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন যদি প্রকৃত অর্থেই মানবাধিকার রক্ষা করতে চায় তাহলে তাদের উচিত হবে নিজভুমিতে পরাধীন ফিলিস্তিনের জনগণের উপর দশকের পর দশক ধরে চলে আসা দখলদার ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হাতে নেওয়া। স্বাধীন বাংলাদেশে কুরআন ও সুন্নাহর আলোকে সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় এদেশের জনগণই যথেষ্ট।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।