মাদ্রাসার সুপার নিয়োগে ‘সুপার’ ঘুষ বাণিজ্য
নিজস্ব সংবাদদাতা:
রাজধানী ঢাকায় বসে বগুড়ার মাদ্রাসায় সুপার (সুপারিনটেনডেন্ট) নিয়োগ। ব্যাক ডেটে (প্রকৃত তারিখের বদলে আগের তারিখ উল্লেখ) অফিস আদেশ, সাজানো নিয়োগ বোর্ড, ভুয়া প্রার্থী আর পরীক্ষা ছাড়াই হয়েছে ফল। পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে দর কষাকষি করে ঘুষের লেনদেনে। সব মিলিয়ে একটি সুপার নিয়োগকে বেচাকেনার বাজারে পরিণত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। অনুসন্ধানে উঠে এসেছে ডিজি প্রতিনিধি বগুড়ার ফাইল স্বাক্ষর করেছে ঢাকায়। শুধু তাই নয়, অনুসন্ধান চলছে জানতে পেরে সেই ঘুষের টাকার আংশিক ফেরত দিয়ে বাতিল করেছে নিয়োগ। হুমকি দিয়ে সুপারের কাছ থেকে নিয়েছে ‘ঘুষ নেননি’ মর্মে লিখিত স্বীকারোক্তি।
অনুসন্ধানে নিয়োগ ঘিরে জালিয়াতির বিস্তর এমন আয়োজনের আরও বেশকিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গত অক্টোবরে বগুড়ার গাবতলীর জয়ভোগা দাখিল মাদ্রাসায় সুপার পদে দেওয়া হয় এই নিয়োগ, যা সম্পন্ন হয়েছে রকেট গতিতে, মাত্র পাঁচ দিনে। এই নিয়োগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি ছিলেন সহকারী পরিচালক ড. ইসমাইল হোসেন। যার পরতে পরতে হয়েছে অনিয়ম-জালিয়াতি। জালিয়াতির এই ছকের সংশ্লিষ্ট সব তথ্যপ্রমাণ এবং ঘুষের টাকা নেওয়া ও পরে তার আংশিক ফেরত দেওয়ার প্রমাণ মিলেছে।
নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, সহকারী পরিচালক ইসমাইল হোসেন বগুড়ায় না গিয়ে ঢাকায় বসেই পাতানো নিয়োগ ‘পরীক্ষার’ ফল শিটে স্বাক্ষর করে নেন ৮ লাখ টাকা। তার নির্দেশে জালিয়াতিতে সহায়তা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেন ৩ লাখ, আরও ৪ লাখ টাকা লেনদেন হয় বিভিন্ন স্তরে। এসব লেনদেনের তথ্যপ্রমাণ দেখে নিজেই ঘুষের টাকা নেওয়ার কথা স্বীকার করেছে ইসমাইল। সব তথ্যপ্রমাণ হাতে আসার খবর জানতে পেরে সুচতুর ওই কর্মকর্তা ঘুষের টাকা ফেরত দেয়, যার প্রমাণও হাতে এসেছে। অনুসন্ধান চলাকালীন ঘুষের সেই টাকা ফেরত এবং নিয়োগ সংক্রান্ত সব কাগজপত্রসহ জরুরিভাবে অধিদপ্তরে ডেকে আনেন সদ্য নিয়োগ দেওয়া সুপারকে। নিয়োগ সংক্রান্ত সব কাগজপত্র ইসমাইল লাল কালিতে কেটে নিয়োগ বাতিল করেন। সুপারকে হুমকি দিয়ে এই নিয়োগে কোনো ঘুষ লেনদেন হয়নি- এই মর্মে লিখিত নেয়। এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো কথা না বলতেও সুপারকে হুমকি দেয়।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।