মাদারীপুরে ৫টি তাজা বোমা উদ্ধার, বিশেষজ্ঞ দল এসে বোমা নিস্ক্রিয় করে
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে ৫ টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে বোমা নিস্ক্রিয় করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটির গ্রামের ইকবাল দর্জির সঙ্গে এনামুল দর্জির আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার দুপুরে এনামুল দর্জির লোকজন বালতিতে করে হাতবোমা নিয়ে ইকবাল দর্জি ও বিপ্লব দর্জিসহ তার লোকজনদের বাড়ির দিকে বোমা বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল। এসময় সময় সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গেলে পুলিশের তাড়া খেয়ে এনামুল দর্জি ও তার লোকজন পাশেই কেরামত আলী মীরের ঘরে বালু ভর্তি একটি লাল রংয়ের বালতির ভেতরে ৫ টি তাজা হাত বোমা রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বোমাগুলো উদ্ধার করে ঢাকায় বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দলকে খবর দেয়। পরে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল এসে রাত সাড়ে ৯টার দিকে কেরামত আলী মীরের বাড়িতেই বোমাগুলো নিস্ক্রিয় করে।
মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বালতিতে রাখা ৫টি তাজা হাত বোমা ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এসে নিস্ক্রিয় করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)