আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
একবার আমীরুল মু’মিনীন, আসাদুল্লাহিল গালিব, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সমবেত মু’মিন-মুসলমানদের উদ্দেশ্যে প্রদত্ত এক খুৎবায় বলে উঠলেন, ‘হে লোক সকল! আপনারা কি জানেন, সবচাইতে বড় বীর কে?’ শ্রোতাদের মধ্য থেকে বলা হলো; আমীরুল মু’মিনীন! আপনিই তো সবচেয়ে বড় বীর। তিনি বললেন, এটা অবশ্য ঠিক; আমার সাথে যে কেউ লড়তে এসেছে আমি তার উপরই বিজয় লাভ করেছি। তবে আপনারা খুব ভালভাবেই জেনে রাখুন, খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনিই হলেন সবচাইতে বড় বীর।
ঐতিহাসিক বদরের জিহাদের দিন আমরা হাবীবুল্লাহ হুযূর পাক নূরে মুজাসসাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য একটি ছাউনি করে আরজ করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার নিরাপত্তার দায়িত্বে এখানে কে থাকবে? যাতে কোন কাফির মুশরিক আপনার উপর আক্রমণ করার দুঃসাহস দেখাতে না পারে। মহান আল্লাহ পাক উনার কসম! আমাদের মধ্যে সবার আগে খোলা তরবারী হাতে দাঁড়িয়ে পড়লেন হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম। অতঃপর যখন কোন কাফির, মুশরিক আক্রমন করতে উদ্যত হত; হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সাথে সাথে ঝাপিয়ে পড়ে তাদের ইহলীলা সাঙ্গ করে দিতেন। সুবহানাল্লাহ। জেনে রাখুন! হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনিই হলেন সবচাইতে বড় বীর। মহান আল্লাহ পাক উনার কসম! আমি এও দেখেছি যখন কাফিররা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিভিন্নভাবে কষ্ট দিতো, তখন ঐ অবস্থায় হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ব্যতীত কারো পক্ষে সেখানে যাওয়ার সাহস হতো না।
সে অবস্থায় হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ইশকে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঈমানদীপ্ত দৃঢ়তায় সম্মুখে অগ্রসর হয়ে কাফিরদের কাউকে কচুকাটা করতেন, কারো সাথে ধস্তাধস্তি করতেন, কাউকে টান দিয়ে সরিয়ে দিতেন এবং বলতেন- তোমাদের সর্বনাশ হোক! তোমরা কি মহান রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করতে চাও এই কারণে যে, তিনি আহবান করেন এক মহান আল্লাহ পাক তিনিই আমাদের পরওয়ারদিগার?’
এই পর্যন্ত বলে আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি শরীর মুবারকের চাঁদর টেনে নিলেন এবং এত বেশি কাঁদলেন যে, উনার দাড়ি মুবারক ভিজে সেখান থেকে পানি ঝড়ে পড়ছিল। সুবহানাল্লাহ!
অতঃপর তিনি বললেন, আমি আপনাদের নিকট মহান আল্লাহ পাক উনার নামে শপথ করে জানতে চাই- ফিরাউনের বংশের সেই মু’মিন ব্যক্তি উত্তম, না ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম? উপস্থিত সকলে নীরব থাকলেন। অতঃপর ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক উনার কসম! যদি ফিরাউনের বংশের মু’মিন দ্বারা এই যমীন পরিপূর্ণ হয়ে যায় এবং তাদের সকলের সারা জীবনের কবুলকৃত নেক আমলও থাকে তবুও সেগুলো অপেক্ষা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার এক ঘণ্টাও সর্বোত্তম। এর এটাও একটা কারণ এই যে, ফিরাউনের বংশের উক্ত ব্যক্তি তার ঈমানকে গোপন রাখেন আর হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার ঈমানকে প্রকাশ করার মত প্রকাশ করেছিলেন। সুবহানাল্লাহ!
ঈমানদীপ্ত ইবরত:
মূলত: খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা, ইশকে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে উনার আত্মত্যাগের মহত্ত্ব পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফে সুস্পষ্টরূপেই বর্ণিত আছে, যা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের সকলেই অবগত ছিলেন।
এরপরও ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সকলের মাঝে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত শান মুবারক সম্পর্কে আলোচনা করলেন। যাতে প্রত্যেকেই সেই সুমহান শান মুবারক অনুসরণে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে ফানা-বাক্বা লাভ করতে পারে।
-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা…
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল…
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা…
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩)
এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ…
অসংখ্য মুসলমানদের রক্তে যখন ভিজেছিলো বসনিয়ার মাটি (২য় পর্ব)
মুসলমানদের ওপর সার্বদের বর্বরতা: ১৯৯২ সালের মাঝামাঝি সার্ব সন্ত্রাসীরা বসনিয়ার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে ন…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।