মাদরাসা অধিদপ্তরের ইসলামবিরোধী নির্দেশনায় ক্ষোভে তোলপাড়
বর্ষবরণ উদযাপনের নামে দেশের দ্বীনদার মুসলিমদের শিরকের পথে ঠেলে দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের সব মাদরাসায়ও দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এনিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে দেশের ৯৮ ভাগ মুসলমানদের মধ্যে।
ইসলামবিরোধী এই নির্দেশনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দ্বীনদার মুসলিমরা। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ইমানবিধ্বংসী উৎসব পালনের নির্দেশনা দেয়ায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককের (ডিজি) অপসারণ দাবি করেছেন সচেতন মহল।
ইসলামী বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন- দ্ব্যর্থহীনভাবে বলতে যে- এটা সুস্পষ্টভাবে মুসলমানদের দ্বীনি অনুভূতিতে নয় বরং মুসলমানদের দ্বীন ইসলাম পালনের উপর আঘাত। মুসলমানদের পূজা করানোর ষড়যন্ত্র। পাশাপাশি মুসলমানদের উপজাতির সাথে একাকার করার গভীর ষড়যন্ত্র। চৈত্র সংক্রান্তি মূলত উপজাতিদের একান্ত বিশেষ আচার অনুষ্ঠান। কারণ এরমধ্যে রয়েছে- উপজাতিদের ‘বৈসাবি’ উৎসব, বিজু উৎসব, বৈসু উৎসব, সাংগ্রাই উৎসব।
পাশাপাশি চৈত্র সংক্রান্তি যে হিন্দুদের একান্ত খাছ ধর্মীয় বিশ্বাস যা চরম অশ্লীল এবং হিন্দুদের বহু ধরনের পূজা-পার্বনের দিন। মূলত চৈত্র সংক্রান্তি অনুসরণ করেই আসে পহেলা বৈশাখ বা নববর্ষ। চৈত্র সংক্রান্তিতে রয়েছে- লোকজ চড়ক পূজা, চৈত্র সংক্রান্তির লোকজ নীল পূজা, নীল উৎসব, শিবের গাজন, গম্ভীরা পূজা, খেজুর ভাঙ্গা উৎসব।
বলার অপেক্ষা রাখে না এরকম অশ্লীল অনাচার আর খাছ হিন্দু ধর্মীয় বিশ্বাসের সাথে সহমত, সাদৃশ্য বা মিল রেখে কোন মুসলমান অনুষ্ঠান করে বেঈমান ও মুরতাদ হতে কখনই রাজী নয়। অথচ সেরকম নির্দেশই দিয়েছে সরকার।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।