মাথায় বালিশ ঠেকিয়ে গুলি, কাটা হতো পেট
প্রথমে মাথা বা বুকে বালিশ ঠেকিয়ে চালানো হতো গুলি। বুলেটের আঘাতে জীবনপ্রদীপ নিভতেই ছুরি দিয়ে কেটে ফেলতো পেট। এর মধ্যেই মাথা আর পায়ে সিমেন্টের ব্লক বেঁধে ডুবিয়ে দেওয়া হতো নদীতে। রাখতেন না নৃশংস হত্যাযজ্ঞের কোনো আলামতও। আওয়ামী লীগের টানা শাসনামলে গুম হওয়া বহু মানুষের লাশ এভাবেই চাপা পড়েছিল নদীর গভীরে। ক্রসফায়ার আর বনদস্যু দমনের আড়ালে বছরের পর বছর গুম-খুনের শিকার হন অনেক নিরপরাধ লোক। পরিকল্পিত এসব হত্যাযজ্ঞ চললেও মুখ খোলার সাহস ছিল না কারোরই। তবে ক্ষমতার পালাবদলে ফাঁস হতে থাকে রক্তাক্ত নীলনকশা। আর সেই ভয়াল অধ্যায়ের মুখ্য চরিত্র হিসেবে সামনে আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। যে এক দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় ছত্রছায়ায় নিজেকে জড়িয়েছে গুরুতর সব অপরাধে।
সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকাকালে শতাধিক মানুষকে গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জমা দেওয়া হয়েছে ফরমাল চার্জও (আনুষ্ঠানিক অভিযোগ)। ১৭ ডিসেম্বর এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয় ২১ ডিসেম্বর। তবে এদিন ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও কারাগারে আদেশ না পৌঁছায় জিয়াউল আহসানকে হাজির করতে পারেনি কারা অধিদপ্তর। এতে ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনাল। পরে তাকে ২৩ ডিসেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত।
অভিযোগ থেকে জানা যায়, বরগুনার বলেশ্বর নদীতে হত্যা করা হয় ৫০ জনকে। হত্যাযজ্ঞের অন্যতম স্পট ছিল এই নদী। এ জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খাল ঘেঁষে বয়ে গেছে বলেশ্বর নদীর বিভিন্ন মোহনা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, এ ধরনের অপারেশনের সময় গভীর রাতে সড়কপথে পিরোজপুরের মঠবাড়িয়া হয়ে গাড়ি নিয়ে চরদুয়ানী বাজারে আসতো র্যাব সদস্যরা। তাদের আসার আগে বিকেল থেকেই সাদা পোশাকে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত ৯টার মধ্যে স্থানীয় দোকানপাট বন্ধের তাগিদ দিতো। সব ধরনের বাতি নিভিয়ে ফেলার পাশাপাশি ঘর থেকে বের না হওয়ার হুকুম জারি করতেন। ফলে ঘুটঘুটে অন্ধকার নেমে আসত এলাকায়। রাত ১১টার পর কালো গ্লাসের মাইক্রোবাস, জিপ, ডাবল কেবিন পিকআপসহ বিভিন্ন গাড়িবহরে সাদা পোশাকে আসতো র্যাবের সদস্যরা। তাদের সঙ্গে এক-দুজন বন্দি থাকতেন। কখনো বন্দির সংখ্যা অনেক বেশি হতো। তাদের প্রত্যেকের মুখ, হাত গামছা বা দড়ি দিয়ে বাঁধা থাকত। কালো কাপড়ে মাথা ঢাকা থাকায় তাদের চেনার বা পরিচয় জানার সুযোগ ছিল না। এসব বন্দিকে ট্রলার-বোটে উঠিয়ে মাঝ নদীতে নিয়ে শরীরের সঙ্গে অর্থাৎ মাথা বা বুকে বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যা করা হতো। এরপর ছুরি দিয়ে তাদের পেট কেটে ফেলা হতো।
একপর্যায়ে হত্যাকা-ের শিকার ব্যক্তির শরীরে তথা মাথা ও পায়ে সিমেন্টের ব্লক বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হতো। হত্যাযজ্ঞ শেষে ট্রলার বা বোটের ডেকের ওপর জমা হওয়া রক্তসহ সব চিহ্ন ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করতেন তারা। এভাবে হত্যার পর লাশ গুমের প্রক্রিয়াকে কোডনেম হিসেবে ‘গেস্টাপো’ বা ‘গলফ’ হিসেবে আখ্যায়িত করতো তারা। তবে স্থানীয়রা আঞ্চলিক ভাষায় বলতো ‘ডোবানো’। এর উল্লেখযোগ্য দুটি ঘটনার একটি সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক হত্যাকা- ও অপরটি আলকাছ মল্লিক গুম ও হত্যাকা-। এখানে এই দুজনসহ ৫০ জনকে অমানবিক ও বীভৎসতার সঙ্গে নারকীয়ভাবে জিয়াউল গংরা হত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণে উঠে এসেছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।