মাত্র ১৮৮ টাকায় ঢাকা থেকে কক্সবাজার
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাদিস ১৩৯১ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আগামী ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালু হচ্ছে। এই পথে পর্যটকসহ সব যাত্রী সর্বনিম্ন ১৮৮ টাকায় যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন রেল সচিব হুমায়ুন কবির। কক্সবাজার রেলওয়ে স্টেশন উদ্বোধনী প্রস্তুতি ঘুরে দেখে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
রেলসচিব বলেন, আমরা আশা করছি, ১ ডিসেম্বর থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। আর সেই ট্রেনে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১৮৮ টাকা। আর এটি নন এসি মেইল ট্রেন। সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা। বর্তমানে রেলের যে ভাড়ার হার আছে, সেই অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
১ ডিসেম্বর শুধু আন্তনগর ট্রেন চালু হবে। পরে কমিউটার ও মেইল ট্রেনও চালু হবে। সচিব বলেন, ভবিষ্যতে এই রুটে পর্যটক কোচ চালু করা হবে। শুধু ঢাকা নয়, উত্তরাঞ্চল ও দেশের অন্যান্য অংশ থেকেও কক্সবাজারে রেলপথে আসা যাবে। এতে করে যোগাযোগের নতুন পথ উন্মোচন হবে।
১ ডিসেম্বর রেল চালু হলেও কক্সবাজারের আইকনিক ঝিনুক স্টেশনে সব রকম সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়ে রেল সচিব বলেন, পর্যায়ক্রমে এসব সুবিধা চালু হবে।
বাংলাদেশ রেলের মহাপরিচালক কামরুল আহসান জানান, ঢাকা থেকে একটি মেইল ট্রেন ছাড়বে সকাল ১০টা ৩০ মিনিটে, কক্সবাজারে পৌঁছাবে ৬টা ৩০ মিনিটে। পর্যায়ক্রমে এই রুটে ট্রেন বাড়ানো হবে।
২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার। এই রেলপথ নির্মাণের আগে কক্সবাজারের সঙ্গে কোনো রেল যোগাযোগ ছিল না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












