মাতামুহুরী নদী দখল করে মাছ চাষ, বিপন্ন হচ্ছে মাছের অভয়াশ্রম
কক্সবাজার সংবাদাদতা:
১৪৬ কিলোমিটার আয়তনের এক সময়ের বহমান মাতামুহুরী নদী বর্তমানে দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ দিয়ে মাছ চাষ এবং পলি জমে ভরাট হয়ে পড়ার কারণে মারাত্মকভাবে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় কৃষিতে সেচ সংকট, অন্যদিকে পলি জমে ভরাট ও নদীর মাঝখানে দখলকা-ের কারণে মাছের নিরাপদ অভয়াশ্রম তথা জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।
এমন পরিস্থিতিতে মাতামুহুরী নদী তীরের জনপদে বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি সেচ সুবিধা অনিশ্চয়তায় নদীর তীরে রকমারি সবজি চাষাবাদ হুমকির মুখে পড়েছে।
মূলত মাতামুহুরী নদী চকরিয়া উপজেলার বুক চিরে প্রবাহিত ৪০ কিলোমিটার অংশে শাসন সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির অভাবে এমন অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবেশ সচেতন মহল।
মাতামুহুরী নদীর এমন করুণ প্রেক্ষাপটেও চলছে দখলকা-ের মহোৎসব। সর্বশেষ অতিসম্প্রতি নদীর মাঝখানে মাছ চাষের জন্য বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘের তৈরি করা হয়েছে বাটাখালী সেতু এলাকায়। এ অবস্থার ফলে ব্যাহত হচ্ছে মাছের বংশবিস্তার। অন্যদিকে নদীর মাঝখানে মাছ চাষের ঘের তৈরি করার কারণে সংকোচিত হয়ে পড়েছে পানি চলাচলের গতিপথ।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মায়ানমার সীমান্তের মাইভার পর্বত থেকে প্রমক্তা মাতামুহুরী নদীর উৎপত্তি। এরপর নদীটি বান্দরবানের আলীকদম, লামা ও কক্সবাজারের চকরিয়া, পেকুয়া হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যানুযায়ী নদীটির দৈর্ঘ্য ১৪৬ কিলোমিটার। চকরিয়া উপজেলা অংশে নদীর আয়তন ৪০ কিলোমিটার।
চকরিয়ার বাটাখালী জলদাশপাড়ার পেশাদার জেলেরা জানিয়েছে, মাছ চাষ করার জন্য নদীর মাঝখানে বাঁশের বেড়া দিয়ে নদী দখলে নিয়েছেন সাহারবিলের সাবেক ইউপি সদস্য রেজাউল করিম। তার সঙ্গে রয়েছে ৩২ জনের একটি চক্র। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদী দখলে জড়িত ৩২ জনের বেশিরভাগই বিএনপির রাজনীতি করে।
সরেজমিনে দেখা গেছে, চকরিয়া-বদরখালী সড়কের উপজেলার সাহারবিল এলাকায় মাতামুহুরী নদী দখল করে বাটাখালী সেতুর নিচে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এই বেড়ার মধ্যে তারা অবৈধভাবে মাছচাষ করবেন। বেড়া দিয়ে নদী দখলের কারণে স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হচ্ছে। সেখানে একটি খুপরি ঘরও বানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, নদীতে বাঁশের বেড়া দিয়ে দখল করা আইনতভাবে অপরাধ। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।…
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা…
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।